ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • আমতলীতে বউ পছন্দ না হওয়ায় গলায় ফাঁস দিল বর

    আমতলীতে বউ পছন্দ না হওয়ায় গলায় ফাঁস দিল বর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলীতে বরের অমতে বিয়ে ও বউ পছন্দ না হওয়ায় বিয়ের দুই দিন পরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন কামাল হাওলাদার (২৫) নামের এক যুবক। পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের  জন্য বরগুনা মর্গে পাঠিয়েছে। গতকাল বুধবার বিকালে উপজেলার চাওড়া ইউনিয়নের চলাভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটেছে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার চাওড়া ইউনিয়নের চলাভাঙ্গা গ্রামের রাজ্জাক হাওলাদারের ছেলে কামাল হাওলাদারের অমতে তার পরিবার একই উপজেলার টিয়াখালী গ্রামে বিয়ে করিয়ে বউ তুলে বাড়িতে নিয়ে আসে।

    বুধবার ছিল বর কামালের বাড়িতে বউভাত। সকালে কামাল বিয়ে নিয়ে তার পরিবারের সঙ্গে অভিমান করে কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে যায়। এরপর তার ফোন বন্ধ ছিল। দুপুরে পরিবারের মহিলারা বর-কনেকে গোসল করানোর প্রস্তুতি  নেয়। কিন্তু কামালকে না পেয়ে তার ব্যবহৃত মুঠোফোনে কল দেয়। এ সময় তার মুঠোফোন বন্ধ পেয়ে পরিবারের লোকজন তাকে বাহিরে খুঁজতে থাকে।

    ওই দিন বিকেলে বর কামালের বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে বিলের মাঝে একটি রেইন্ট্রি গাছের সঙ্গে গলায় রশি পেচানো অবস্থায় কামালকে ঝুলে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে। সন্ধ্যায় কামালের মরদেহ ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

    নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী জানায়, বর কামালের অমতে পরিবারের লোকজন তাকে বিয়ে করিয়ে দেয়। বউ তার পছন্দ হয়নি। তাই পরিবারের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করেছে।

    আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মিজানুর রহমান মুঠোফোনে বলেন, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে কামালের মরদেহ ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ