ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • শুদ্ধাচার পুরস্কার পেলেন ভান্ডারিয়া ইউএনও

    শুদ্ধাচার পুরস্কার পেলেন ভান্ডারিয়া ইউএনও
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভান্ডারিয়া পৌর প্রশাসক সীমা রানী ধর জাতীয় শুদ্ধাচার বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় শুদ্ধাচার পুরস্কার এবং সম্মাননা সনদ লাভ করেছেন। পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের শুদ্ধাচার চর্চায় উৎসাহ প্রদানের লক্ষ্যে শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা-২০২১ মোতাবেক শুদ্ধাচার ২০২১-২০২২ পুরস্কার প্রদান করা হয়।

    বুধবার পিরোজপুর জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলার ৭টি উপজেলার মধ্যে ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ পুরস্কারের 
     জন্য নির্বাচিত করা হয়। পরে তার হাতে সম্মাননা পুরস্কার এবং সনদ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।

    এ সময় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আবুল কালাম আযাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভিন।

    পুরস্কার প্রাপ্তির পর সীমা রানী ধর জানান, এ অর্জনটি আমার ভবিষ্যত কর্মজীবনে আরো উৎসাহ প্রদান করবে। তিনি আরো জানান, স্থানীয় সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু স্যার একজন জনবান্ধব মানুষ হওয়ার কারনে এ উপজেলায় নির্ভিঘ্নে কাজ করতে পাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়নে সক্ষম হয়েছি। এজন্য এমপি স্যারের পাশাপাশি জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ