ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • নাজিরপুরে বাস চাপায় স্বেচ্ছাসেবকলীগ নেতার মৃত্যু

    নাজিরপুরে বাস চাপায় স্বেচ্ছাসেবকলীগ নেতার মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নাজিরপুরে পরিবহনের বাস চাপায় আব্দুল্লাহ আল মামুন (৩২) নামের এক স্বেচ্ছা সেবকলীগ নেতার মৃত্যু হয়েছে। 

    বুধবার (৬ জুলাই) দুপুরে পিরোজপুর-ঢাকা মহাসড়কের শৈলদাহ নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে। এ সময় তাকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন। নিহত মামুন উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক ছিলেন বলে সংগঠনের উপজেলা সভাপতি তুহিন হালদার তিমির নিশ্চিত করেছেন। 

    নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে  জানা গেছে, ওই দিন  দুপুর সোয়া একটার দিকে মামুন তার  নিজের  মোটরসাইকেলে করে টুঙ্গিপাড়া থেকে নাজিরপুরের দিকে আসছিলেন। এ সময়  পিরোজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ‘ওয়েল কাম’ পরিবহনের একটি বাস ঢাকা-পিরোজপুর মহাসড়কের নাজিরপুর সংলগ্ন শৈলদাহ নামক স্থানে  তাকে  চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। 

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার জিনাত তাসনীম জানান, তার মাথায় আঘাতে অতিরিক্ত রক্তক্ষরন হয়েছে। এতে তার মৃত্যু হয়েছে। 

    নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, দূর্ঘটনার  স্থানটি   এখনো  সনাক্ত হয়নি এবং  নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায় নি। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ