ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • আমতলীতে বাজারে অগ্নিকান্ড: পুড়ে গেছে নয়টি দোকান

    আমতলীতে বাজারে অগ্নিকান্ড: পুড়ে গেছে নয়টি দোকান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলী উপজেলার আমরাগাছিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আড়াই ঘন্টা চেস্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

    বুধবার সকাল ৯টার দিকে আমরাগাছিয়া বাজারের আল-আমিনের তৈল ও পেট্রোলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন। আগুন দ্রুত পাশের একটি চালের গুদামসহ আশপাশের দোকানে ছড়িয়ে পরে। এতে ৯টি দোকান পুড়ে প্রাথমিকভাবে আড়াই কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে দাবি ক্ষতিগ্রস্থ ব্যাবসায়িরা দাবী করেন।

    ক্ষতিগ্রস্থ ইলেকট্রনিক্স ব্যবসায়ী রাজিব হোসেন বলেন, আমার দোকানের সবকিছু পুড়ে আমি নিঃস্ব হয়ে গেছি। আমার লক্ষ লক্ষ টাকার কিস্তি কিভাবে দিমু। আমার সংসার আমি কিভাবে চালামু।  

    অপর ক্ষতিগ্রস্থ চালের দোকানদার বলেন, আমার সব পুঁজি দিয়ে আমি দোকান দিয়েছি। আমি এখন কিভাবে পরিবার পরিজন খামু - চলমু। আমার এখন কি হবে?  

    ক্ষতিগ্রস্থ দোকান ও ঘর মালিকদের দাবি আগুনে তাদের প্রায় সাড়ে তিন কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

    আমতলী ফায়ার সার্ভিসের ষ্টেশন ইনচার্জ গোলাম মোস্তফা বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে। বরগুনা, আমতলী ও পটুয়াখালী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট নিয়ে আড়াই ঘন্টা চেস্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি। অগ্নিকান্ডে মোট ৯টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।

    আমতলী উপজেলা নির্বাহী অফিসার একেএম আব্দুল্লাহ বিন রশিদ এবং কুকুয়া ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ