ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • নাজিরপুরে পরাজিত প্রার্থীর কর্মীর বাড়িতে হামলা: আহত ৮

    নাজিরপুরে পরাজিত প্রার্থীর কর্মীর বাড়িতে হামলা: আহত ৮
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নাজিরপুরে ইউপি নির্বাচনের জেরে প্রতিপক্ষের বাড়িতে  হামলা  চালিয়ে ঘরের দরজা ও আসবাব পত্র ভাংচুর ও লুট-পাটের ঘটনা ঘটেছে। 

    এসময় উভয় পক্ষের ৮ নারী-পুরুষ আহত হয়েছেন। আহতদের   উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (০৫জুলাই) রাতে উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের মধ্য কলারদোয়ানিয়া গ্রামে। 

    আহতরা হলেন ওই গ্রামের এক পক্ষের মোস্তাফা কামাল (৬০), তার স্ত্রী মানসুরা বেগম (৫৫), আসমা বেগম(২৩), পুত্র সিরাজুল ইসলাম (২৭)  ও পুত্র এনায়েত হোসেন (৩০)। অন্য পক্ষের মো. আল-আমীন বাহাদুর (৪৫), পুত্র মো. ছবুর ইসলাম (২১) ও সুলতান মাহমুদ (৫০)।   

    হামলায় আহত মো. এনায়েত হোসেন জানান, তিনি  আপেল  প্রতীকের পরাজিত  মেম্বার প্রার্থী  সিরাজুল ইসলামের  কর্মী ছিলেন।  এর জেরে  স্থানীয় বিজয়ী মেম্বার শাহ জালালের  কর্মী আল-আমীন বাহাদুর ও সুলতান মাহমুদ গত ৪ দিন আগে সন্ধ্যার পরে  তার বাড়ির কাছের কাউয়ুমের দোকানের সামনে  বসে কটুক্তি করে। এ নিয়ে কথা কাটা-কাটি হয়। এর জেরে গত ৩দিন ধরে তারা  তাকে মারধর করতে উদ্যোগ নেয়। এমনকি কিছু  লোক-জন নিয়ে  হামলা করতে  তার বাড়িতেও যায়। বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে জানালে তিনি বিষয়টি মীমাংসার জন্য  মঙ্গলবার রাতে স্থানীয় নারী মেম্বারের মাধ্যমে খবর দেন। তারা সেখানে  যাওয়ার সময়

    প্রতিপক্ষের ৫০-৬০ জন লোকজন পূর্ব পরিকল্পিত ভাবে আমাদের উপর হামলা করে। হামলায় প্রাণ রক্ষার্থে বাড়িতে ঢুকলে হামলাকারীরা বসত ঘরের  দরজা ভেঙ্গে ভীতর ঢুকে। এ সময়  তার  মা ও গর্ভবতী স্ত্রী সহ ৫ জনকে মারধর ও ঘরের আসবাবপত্র ভাংচুর  করে। ঘরে থাকা   বিকাশ ও ফ্লাক্সি লোডের ৫টি মোবাইল এবং নগদ ১লাখ ২০ হাজার টাকা লুট করে নেয়। 

    তবে  অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করে জানান, স্থানীয় জামায়াতের কিছু লোক তাদের (অভিযুক্ত) উপর পূর্ব পরিকল্পিত ভাবে  হামলা করেছে। এতে তাদের ৩ জন আহত হয়েছেন। 

    স্থানীয় প্রত্যক্ষদর্শী মো. রিয়াজুল হাসান কাওছার জানান, বিজয়ী মেম্বারের  কর্মী আল আমীন বাহাদুর ও তার লোকজন মোস্তফা কায়সারের বাড়িতে ৪ দফা হামলা করেন।  

    এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. হাসানাত ডালিম জানান, হামলার খবর পেয়ে সেখানে গিয়াছিলাম। সদ্য সমাপ্ত স্থানীয় ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থীর নির্বাচনের জেরে মোস্তাফা কামালের বাড়িতে হামলা করে তাকে সহ পরিবারের ৫ জনকে মারধর করা হয়েছে। 

    নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির জানান, খবর শুনে ওই রাতেই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে এখনো কোন অভিযোগ আসেনি। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ