ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news

ইন্দুরকানীতে শিশুদের খেলা নিয়ে সংঘর্ষে আহত ৪

ইন্দুরকানীতে শিশুদের খেলা নিয়ে সংঘর্ষে আহত ৪
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের ইন্দুরকানীতে শিশুদের খেলা নিয়ে ঝগড়াকে কেন্দ্র করে হামলা ও মারামারি ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারীসহ চার জন আহত হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার পত্তাশী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।

গুরতর আহতরা হলেন শাহাদাৎ হাওলাদার (৩৫) ও তার স্ত্রী কুলসুম বেগম (৩০), প্রতিপক্ষ একই বাড়ির নাছরিন বেগম (২৫)। আহতদের উদ্ধারা করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে শাহাদাৎ ও তার স্ত্রী কুলসুমের অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

জানা যায়, মঙ্গলবার রাত ১০ টার দিকে একই বাড়ির রুহুল ফরাজি ও শাহাদাৎ হাওলাদারের ছেলে মেয়েদের মধ্যে খেলাধূলাকে কেন্দ্র করে ঝগড়া হয়। পরে উভয়ের মধ্যে মারামারি শুরু হয়। এক পর্যায় রুহুলের মা জাহানুরের হাতে থাকা দেশীয় অস্ত্র (দা) দিয়ে শাহাদাৎ এর মাথায় কোপ মারেন। শাহাদাৎকে বাঁচাতে তার স্ত্রী কুলসুম বেগম এগিয়ে আসলে তাকেও এলোপাতারি ভাবে কোপাতে থাকেন।

অভিযুক্ত জাহানুর বেগম বলেন, খেলাধূলা নিয়ে নাতনিদের মধ্যে ঝগড়া হয় পরে রাতে বাড়িতে এসে শাহাদাৎ গালিগালাজ করে। পুত্রবধূ নাসরিন গালি দিতে নিষেধ করলে উভয়ের মধ্যে মারামারি শুরু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইন্দুরকানী থানার ওসি এনামুল হক বলেন, আহতদের উদ্বার করে রাতেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন