ঢাকা রবিবার, ১৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’ অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আব্দুল্লাহর পাশে ভাসানচর কল্যাণ সমিতি ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন
  • বিদায় সংবর্ধনায় শত মানুষের ভালোবাসায় সিক্ত সাবেক রেঞ্জ ডিআইজি

    বিদায় সংবর্ধনায় শত মানুষের ভালোবাসায় সিক্ত সাবেক রেঞ্জ ডিআইজি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পদোন্নতি ও বদলিজনিত বিদায় সংবর্ধনায় শত মানুষের ভালোবাসায় সিক্ত হলেন বরিশাল রেঞ্জের সদ্য সাবেক ডিআইজি ও সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম। আজ মঙ্গলবার (২৫ মে)বরিশাল জেলা পুলিশ লাইন্সে পদোন্নতি ও বদলিজনিত বিদায় সংবর্ধনায় বিদায়ী অতিথি অতিরিক্ত আইজিপি মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম রেঞ্জের মানুষকে ভালোবাসা-কান্না-হাসির এক মিশ্র অনুভূতিতে সিক্ত করে বিদায় নিলেন। 

    বিদায় বেলার শেষ মুহূর্ত পর্যন্ত তিনি তার সুনির্দিষ্ট দিক-নির্দেশনা মূলক আদেশ-উপদেশ আকাঙ্খা প্রকাশ করে গেছেন। পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল হোক, মানুষ পুলিশকে সম্মান ও শ্রদ্ধা করুক, সাধারণ মানুষ পুলিশকে যেন বন্ধু মনে করে- এমন স্বচ্ছ পুলিশিং সেবার কথা তিনি গ্রথিত করে রেখে গেছেন সহকর্মীদের মনে।

    সেবার পরম ব্রত নিয়ে তিনি বরিশাল রেঞ্জে এসেছিলেন; এখানকার মানুষকে ভালোবেসেছিলেন। আর প্রিয় মানুষগুলোকে আর সচরাচর না দেখতে পাওয়ার জন্য যে প্রচণ্ড খারাপ লাগা তা তার চোখে-মুখে-ভাষায় স্পষ্ট ছাপ রেখেছে। 

    তার একটি প্রশ্নে উপস্থিত সকলের হৃদয়ে নাড়া দিয়েছে- আমি কে এমন যে, আমি সাধারণ মানুষের দোরগোড়ায় যাবো না? 

    একজন চৌকস, দক্ষ, অভিজ্ঞ আর বাংলাদেশ পুলিশের পুলিশিং আর্ট এর শিক্ষক খ্যাত বিদায়ী অতিথি অতিরিক্ত আইজিপি সর্বদা পুলিশ-পাবলিক দূরত্ব দূর করার মানস নিয়ে মানুষের সেবায় কাজ করে গেছেন। 

    বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তার এই বিদায়ী সংবর্ধনায় স্মৃতিচারণ করতে গিয়ে যথার্থ বলেছেন, পুলিশী সেবাকে সাধারণ মানুষের আস্থায় নিয়ে যাওয়া, কর্মজীবনে দক্ষতা আর গতিশীলতার সমন্বয় করা একজন সফল মানুষ আমাদের বিদায়ী অতিথি অতিরিক্ত আইজিপি মোঃ শফিকুল ইসলাম ।সেবার কোমলতায় একজন মানবিক পুলিশ; অপরাধ ও দুষ্টের দমনে কঠোরতায় পর্বতের মতো অটল, বরিশাল রেঞ্জের গণমুখী পুলিশিং এর একজন অভিভাবক আজ পদোন্নতি ও বদলিজনিত কারণে বিদায় নিলেন। 

    বিদায়ী সংবর্ধনায় উপস্থিত হয়ে স্মৃতিচারণ করেন বরিশাল  জেলাপ্রশাসক, বিএমপি কমিশনার, ববি’র উপাচার্য, শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) এর অধ্যক্ষ, র‌্যাব-৮ এর সিও, ১০ম এপিবিএন এর সিও, ডিজিএফআই, বরিশাল এর কর্ণেল জিএস এবং রেঞ্জের সকল জেলার পুলিশ সুপার, সকল ইউনিটের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সিনিয়র সাংবাদিকবৃন্দ। 
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ