ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • বাবার লাশ দেখতে এসে গ্রেফতার ছেলে

    বাবার লাশ দেখতে এসে গ্রেফতার ছেলে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহনে মো. আব্দুল হাই (৪০) নামের এক ৬ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের চরমোল্লাজী এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

    লালমোহন থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ২০০৭ সালে চট্টগ্রামের বায়েজিদ থানায় আব্দুল হাই এর নামে একটি চুরি মামলা হয়। ওই মামলায় ২০১৬ সালে আব্দুল হাইয়ের বিরুদ্ধে ৬ বছরের সাজা হয়।

    এরপর থেকে পলাতক ছিলেন তিনি। তবে গত বুধবার রাতে তার বাবা আব্দুল মালেকের ঝুলন্ত লাশ বড় ভাই অজিউল্যাহর বসতঘর থেকে উদ্ধার করে পুলিশ। এ সংবাদ শুনে তার বাবার লাশ দেখতে গ্রামের বাড়িতে আসেন আব্দুল হাই।

    পুলিশের এ কর্মকর্তা আরো বলেন, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আব্দুল হাইকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করি। পরে সোমবার সকালে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ