ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • লালমোহনে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

    লালমোহনে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ‍্যে বিনামুল্যে  সার, বীজ ও সেচযন্ত্র বিতরণ করা হয়েছে। কৃষিসম্প্রসারণ অধিদপ্তর লালমোহন উপজেলা কর্তৃক আয়োজিত সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে সার, বীজও সেচযন্ত্র বিতরণ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। 

    উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য  রাখেন ভোলা -৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকার কৃষকদের ভাগ্যন্নোয়নে নিরলসভাবে কাজ করছেন। বর্তমান সরকারের আমলেই দেশের কৃষিখাত এখন সমৃদ্ধ। সরকারের নানামুখী পদক্ষেপের কারণে কৃষকরা এখন কম খরচে অধিক লাভবান হচ্ছেন।  

    এসময় অনান‍্যের মধ‍্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ,  উপজেলা কৃষি কর্মকর্তা এএফএম শাহাবুদ্দিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আহসান উল্যাহ, যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমান ইমন প্রমূখ।

    আলোচনা সভা শেষে  ৯২০ জন কৃষকের মধ্যে সার-বীজ ও ১০ জন কৃষকের মাঝে সেচযন্ত্র বিতরণ করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ