ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • পিরোজপুরে বেঙ্গল লাইফ ইন্স্যুরেন্স’র উন্নয়ন ও কর্মী সমাবেশ 

    পিরোজপুরে বেঙ্গল লাইফ ইন্স্যুরেন্স’র উন্নয়ন ও কর্মী সমাবেশ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরে বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স এর উন্নয়ন ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ জুলাই) পিরোজপুর জেলা কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    পিরোজপুর ব্রাঞ্চ ম্যানেজার এস এম সোহেল বিল্লাহ কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স এর মূখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম ।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স স্মার্ট প্রকল্প এর উপ ব্যবস্থাপনা পরিচালক এম এ রব খান, ডেপুটি প্রকল্প পরিচালক মো. আশরাফ উদ্দিন।

    প্রধান অতিথি বলেন, আমরা এসেছি আপনাদের আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে। বেঙ্গল লাইফ ইন্সুরেন্স সারা বাংলাদেশের ভিতরে সর্ববৃহৎ এবং সর্বোচ্চ লাভজনক কোম্পানি। বাংলাদেশের ৩৪ টা কোম্পানির ভিতরে আমাদের সেবার মান সর্বোচ্চ। আমাদের ম্যানেজমেন্ট যারা আছেন তারাও আমাদের কোম্পানির একটি আদর্শ। আমরা আমাদের সকল কর্মীদের আন্তরিকতার মাধ্যমে বেঙ্গল ইসলামী লাইফ ইন্সুরেন্স বাংলাদেশের সর্ববৃহৎ একটি সংগঠন করব।

    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স এর এজিএম মো. মনিরুল ইসলাম চৌধুরী।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ