ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • ঝালকাঠিতে এনটিভির ২০ বছরে পদার্পণ উদযাপিত

    ঝালকাঠিতে এনটিভির ২০ বছরে পদার্পণ উদযাপিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নানা আয়োজনের মধ্য দিয়ে ঝালকাঠিতে জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভির ২০ বছরে পদার্পণ উদযাপিত হয়েছে। রবিবার সকালে প্রেস ক্লাব মিলনায়তনে অতিথিদের নিয়ে কেক কাটেন জেলা প্রশাসক মো. জোহর আলী।

     

    পরে অনুষ্ঠিত আলোচনায় সভা প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জোহর আলী।  বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার, জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুহাম্মদ মনিরুল ইসলাম তালুকদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তরুণ কর্মকার, জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ার হোসেন আনু, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান ও সমাজবেক যুবলীগ নেতা মো. ছবির হোসেন। 

    আলোচনা শেষে একটি র‌্যালি শহর প্রদক্ষিণ করে প্রেস ক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে, সাংবাদিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আইনজীবী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। 

    শুভেচ্ছা বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বাংলাদেশে বেসরকারি টেলিভিশনের যতগুলো চ্যানেল আছে তার মধ্যে প্রথম সারির একটি চ্যানেল এনটিভি। নিসন্দেহে তাদের অনুষ্ঠান ও খবর আমার ভালোলাগে। আমি আশাকরি এনটিভি তাদের বস্তুনিষ্ঠ সংবাদ আরো বেশিকরে জনগণের সামনে তুলে ধরবে, এমনটাই প্রত্যাশা। আমি এনটিভির সাফল্য কামনা করছি।

    শুভেচ্ছা বিনিময়ে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির বলেন, এনটিভি মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। পুরনো এই চ্যানলটি ভবিষ্যতেও তাদের সাফল্য ধরে রাখবে বলে আমি তাদের কাছে প্রত্যাশা করছি। এনটিভির সঙ্গে যারা জড়িয়ে আছেন, জন্মদিনে তাদের শুভেচ্ছা জানাচ্ছি।

    পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার বলেন, এনটিভির অনুষ্ঠান আমার ভালোলাগে। কারণ এনটিভি দেশের প্রথম সারির একটি চ্যানেল। তাদের সংবাদে সত্য উদঘাটিত হয়। তাঁরা সরকারের ভামমূর্তি উজ্জল হয় সে কাজ করে। আমি আশা করবো সরকারের নানা উন্নয়নমূলক কর্মকান্ড তারা তুলে ধরে দেশকে আরো এগিয়ে নিয়ে যাবে।

    ঝালকাঠি চেম্বার অব কমার্সের সভাপতি মুহাম্মদ মনিরুল ইসলাম তালুকদার বলেন, এনটিভির সকল অনুষ্ঠান এবং সংবাদ মানসম্মত হয়ে থাকে। আমি শুরু থেকেই এনটিভির সংবাদসহ অন্যান্য অনুষ্ঠান দেখি। আমি মনে করি এনটিভি অত্যন্ত সুনামের সঙ্গে চলছে, এই ধারাবাহিকতা বজায় রেখে তাদের এগিয়ে যেতে হবে। 

    জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ার হোসেন আনু বলেন, এনটিভিকে আমি পছন্দ করি। এর সবকিছুই আমার কাছে ভালোলাগে। তাদের সাফল্য কামনা করছি।

    ঝালকাঠি জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও প্যানেল মেয়র তরুণ কর্মকার বলেন, সময়ের সাথে আগামির পথে এই স্লো গানকে ধারণ করে এনটিভি তাদের যে যাত্রা শুরু করেছিল, আজও তা ধরে রেখেছে। এনটিভির সবচেয়ে বেশি আকর্ষণিয় বিষয় হচ্ছে গ্রামবাংলার খবর। তাঁরা দেশের তৃণমূল পর্যায়ের খবরের গুরুত্ব দেয়, এটা আমার কাছে ভালোলাগে। এনটিভি আরো সামনের দিকে এগিয়ে যাক, এমনটাই প্রত্যাশা।

    ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান বলেন, এনটিভি শিল্প সাহিত্য, বিনোদন, নাটক, সংবাদসহ নানা অনুষ্ঠানের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছে। আমার প্রত্যাশা মুক্তিযুদ্ধের স্বপক্ষের হয়ে এনটিভি সবসময় কাজ করবে। 

    ঝালকাঠি পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. ছবির হোসেন বলেন, এনটিভি একটি জনপ্রিয় চ্যানেল। তাদের সব অনুষ্ঠানেই চমক থাকে। সংবাদেও তারা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা অর্জন করেছে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ