ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • শিক্ষক হত্যা ও লাঞ্ছিত করার প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন

    শিক্ষক হত্যা ও লাঞ্ছিত করার প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাভারের আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যা ও সড়াইলের অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছিতের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন ও সমাবেশ করেছে শিক্ষকরা।

    শনিবার দুপুরে ঝালকাঠি প্রেস ক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তাঁরা। বাংলাদেশ শিক্ষক সমিতি ঝালকাঠি জেলা শাখা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন। 

    প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র তরুণ কর্মকার, জেলা শিক্ষক সমিতির সভাপতি মো. তোফাজ্জেল হোসেন ও সাধারণ সম্পাদক স্পন কুমার দাস। বক্তারা শিক্ষককে পিটিয়ে হত্যা এবং লাঞ্ছিত করার তীব্র প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শিক্ষক নেতৃবৃন্দ। পাশাপাশি মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণেরও দাবি জানানো হয় মানববন্ধন থেকে।


     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ