ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • নিখোঁজের ৪ দিন পর যুবকের বস্তা বন্দি মরদেহ উদ্ধার

    নিখোঁজের ৪ দিন পর যুবকের বস্তা বন্দি মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার জেলার বদরখালীতে নিখোঁজের ৪ দিন পর খাল থেকে খোকন খান (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে গ্রামবাসী। 

    শুক্রবার (১ জুলাই) দুপুর ১২টার দিকে বরগুনা সদর উপজেলার বদরখালী সরিষামুড়ি দুই ইউপির মাঝখানে অবস্থিত একটি খাল থেকে  বস্তাবন্দি লাশ উদ্ধার করে এলাকাবাসী।

    নিহত খোকন খান বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের জয়নাল খানের ছেলে। নিহত খোকন পেশায় ভাড়ায় মোটরসাইকেল চালক ছিলেন। 

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ জুন) রাত থেকে তার ব্যবহৃত মুঠোফোন নম্বর বন্ধ পান তার  স্বজনরা। বুধবার (২৯ জুন) রাত আটটার দিকে তার ব্যবহৃত মোটরসাইকেলটি স্থানীয় ফুলঝুড়ী বাজারের সরিষামুড়ি ব্রিজ সংলগ্ন বেরী বাঁধের উপর দেখতে পেয়ে স্থানীয়রা স্বজনদের জানান। এরপর ওই দিন রাতেই বরগুনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন খোকনের স্বজনরা।

    পরে শুক্রবার দুপুর বারোটার দিকে বদরখালী সরিষামুড়ি দুই ইউপির মাঝখানে অবস্থিত সংলগ্ন খালে জেলেদের জালে সন্দেহজনক একটি বস্তা আটকে থাকতে দেখে বস্তাটিকে খালের পাড়ে নিয়ে এসে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তা খুলে তার মরদেহ উদ্ধার করে।

    এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহম্মেদ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছিলো ময়না তদন্ত শেষ করা হয়েছে। পরিবারের লিখিত অভিযোগ এর ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ