ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • তিন বছরের সাজা থেকে বাঁচতে ৭ বছর পলাতক

    তিন বছরের সাজা থেকে বাঁচতে ৭ বছর পলাতক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তিন বছরের সাজা থেকে বাঁচতে ৭ বছর পালিয়ে থেকেও পুলিশের হাত থেকে রক্ষা হয়নি ভোলার লালমোহনের আবু তাহের রিপন নামের এক যুবকের। রিপন লালমোহন উপজেলার লালমোহন ইউনিয়নের দক্ষিণ ফুলবাগিচা এলাকার দেওয়ান বাড়ির মো. মোতালেবের ছেলে।  

    বুধবার (২৯ জুন) রাতে লালমোহন থানার উপ-পরিদর্শক জাকারিয়া নয়নসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে রাজধানীর আদাবর সুনিবিড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।  

    লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, গ্রেপ্তারকৃত আবু তাহের রিপন জয়দেবপুর থানার বিশেষ ক্ষমতা আইনের মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি।

    ২০১৫ সালে লালমোহন থানায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আসে। এরপর থেকে রিপন প্রায় ৭ বছর পলাতক ছিলেন। গত বুধবার গোপন সংবাদের ভিত্তিতে তাকে ঢাকার আদাবর থানা এলাকা থেকে গ্রেপ্তার করে লালমোহন থানায় আনা হয়। পরে আজ বৃহস্পতিবার সকালে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ