ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • নাস্তা নিয়ে শ্বশুরের কক্ষে যেতেই পুত্রবধূর চিৎকার

    নাস্তা নিয়ে শ্বশুরের কক্ষে যেতেই পুত্রবধূর চিৎকার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহনে ছেলের ঘর থেকে আব্দুল মালেক নামে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

    বৃহস্পতিবার সকালে উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের বাউরিয়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মালেক একই গ্রামের বাসিন্দা।

    বৃদ্ধের ছেলে অজিউল্যাহ জানান, ঘরের দোতলার একটি কক্ষে থাকতেন তার বাবা। তিনি দীর্ঘদিন ধরে পেটে ব্যথাসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। বুধবার রাত পৌনে ১২টার দিকে তাকে খাবার ও ওষুধ খাইয়ে কক্ষে রেখে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন।

    অজিউল্যাহ আরো জানান, সকালে বাবার জন্য চা-নাস্তা দিতে যান তার স্ত্রী। এ সময় কক্ষের জানালার সঙ্গে বাবাকে ঝুলতে দেখেন। পরে তার স্ত্রীর চিৎকারে পরিবারের সদস্যরা লাশ উদ্ধার করেন। পেটের যন্ত্রণা সইতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছেন তিনি।

    লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, বৃদ্ধের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ