ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • ভোটার সংকটে ভোটকেন্দ্র্র

    ভোটার সংকটে ভোটকেন্দ্র্র
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শেষ দফা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বুধবার (২৯ জুন) বরগুনার বেতাগী ও তালতলী উপজেলায় একটি করে মোট দুটি ইউনিয়নে ভোট গ্রহণ চলছে। তবে দুপুরের পর থেকে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি দেখা যায়নি।

    বুধবার (২৯ জুন) দুপুর ১টার দিকে ৬ নম্বর কাজিরাবাদ ইউনিয়নের ৮৬ নং কাজিরাবাদ চেরাগ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে এমনই চিত্র দেখা গেছে।

    প্রিজাইডিং কর্মকর্তা মো. আব্দুল জব্বার জানান, এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১২৫৮ জন। সকাল ৯ টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোট ৩৭০ জন তাদের মূল্যবান ভোট দিয়েছেন।   আশা করি বাকি ভোটারও নির্দিষ্ট সময়ের মধ্যে উপস্থিত হবেন। আমরা বসে আল্লাহ আল্লাহ করছি।

    চলতি বছরের ১৫ জুন এই দুই ইউপিতে ভোটগ্রহণের কথা থাকলেও তা স্থগিত করে নির্বাচন কমিশন। বেতাগীর কাজিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ হোসেন চলতি বছরের শুরুর দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর এই ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী গত ১৫ জুন সেখানে উপ-নির্বাচন হওয়ার কথা ছিল।

    অপরদিকে পঞ্চম ধাপে তালতলীর সোনাকাটা ইউনিয়নের নির্বাচনও অনুষ্ঠিত হওয়ার কথা ছিল চলতি মাসের ১৫ তারিখ। এরপর গত সোমবার (২০ জুন) নির্বাচন কমিশন এই দুই ইউপিতে নির্বাচন স্থগিত করেন।

    তালতলীর সোনাকাটা ইউনিয়নে মোট ৯ হাজার ২৩৬ জন ভোটার রয়েছেন, এদের মধ্যে ৪ হাজার ৬২০ জন পুরুষ এবং ৪ হাজার ৬১৬ জন নারী ভোটার রয়েছেন। অন্যদিকে বেতাগীর কাজিরাবাদ ইউনিয়নে মোট ভোটার রয়েছে ১৩ হাজার ১৬৮ জন। তাদের মধ্যে পুরুষ ৬ হাজার ৬০১ জন এবং নারী ৬ হাজার ৫৬৭ জন। এ ইউনিয়নের ভোটাররা ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করবেন।  

    বেতাগী উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী সহিদুল ইসলাম বলেন, কাজিরাবাদ ইউনিয়নে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ চলছে। প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

    তালতলীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাকিব তানভীর বলেন, সোনাকাটা ইউনিয়নে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ