ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • বরগুনায় স্থগিত দুই ইউনিউয়নে ভোটগ্রহণ চলছে 

    বরগুনায় স্থগিত দুই ইউনিউয়নে ভোটগ্রহণ চলছে 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনায় স্থগিত হওয়া দুই ইউনিউয়ন পরিষদে ভোটগ্রহণ শুরু হয়েছে। বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের উপ নির্বাচন ও তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল চারটা পর্যন্ত। এর আগে গত ১৫ জুন এই দুই ইউপিতে ভোটগ্রহণের কথা থাকলেও তা স্থগিত করে নির্বাচন কমিশন। 

    বেতাগীর কাজিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ হোসেন চলতি বছরের শুরুর দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর এই ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ নির্বাচন অনুষ্ঠিত করার জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী গত ১৫ জুন এই ইউপিতে উপ নির্বাচন হওয়ার কথা ছিল। অপরদিকে ৫ম ধাপে তালতলীর সোনাকাটা ইউনিয়নের নির্বাচনও অনুষ্ঠিত হওয়ার কথা ছিল চলতি মাসের ১৫ তারিখ।

    তবে নির্বাচন ঘিরে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি ও নির্বাচনী পরিবেশ ক্ষুন্ন হওয়ায় উভয় ইউপির নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। এরপর গত সোমবার (২০ জুন) নির্বাচন কমিশনের উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে ২৯ জুন স্থগিত হওয়া এই দুই ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত করার জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেয়া হয়।

    বেতাগী উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী সহিদুল ইসলাম বলেন, কাজিরাবাদ ইউনিয়নে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ চলছে। এখানে চেয়ারম্যান পদে দুজন প্রতিদ্বন্ধীতা করছেন। সহিংসতা এড়াতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।

    তালতলীর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব তানভীর বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সোনাকাটা ইউনিয়নে দফায় দফায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। এতে এলাকায় নির্বাচনী পরিবেশ নষ্ট হচ্ছিল। তাই কমিশন এ ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়। পরে কমিশনের পরবর্তী ঘোষণা অনুযায়ী আজ এই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত করার লক্ষ্যে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

    উল্লেখ্য, বেতাগীর কাজিরাবাদ ইউনিয়নে মোট ভোটার রয়েছে ১৩ হাজার ১৬৮ জন। তাদের মধ্যে পুরুষ ৬ হাজার ৬০১ জন এবং নারী ৬ হাজার ৫৬৭ জন। এ ইউনিয়নের ভোটাররা ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করবেন। অন্যদিকে তালতলীর সোনাকাটা ইউনিয়নে মোট ৯ হাজার ২৩৬ জন ভোটার রয়েছেন, এদের মধ্যে ৪ হাজার ৬২০ জন পুরুষ এবং ৪ হাজার ৬১৬ জন নারী ভোটার রয়েছেন।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ