ঢাকা রবিবার, ১৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’ অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আব্দুল্লাহর পাশে ভাসানচর কল্যাণ সমিতি ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন
  • পদোন্নতিপ্রাপ্ত বরিশাল রেঞ্জ ডিআইজি কে পদায়ন

    পদোন্নতিপ্রাপ্ত বরিশাল রেঞ্জ ডিআইজি কে পদায়ন
    ছবি : ফাইল ফটো
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সদ্য পদোন্নতিপ্রাপ্ত বরিশাল রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম কে পদায়ন করা হয়েছে। শিল্পাঞ্চল পুলিশ ইউনিট-ঢাকায় অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে তাকে পদায়ন করা হয়।

    সোমবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়। উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি আগের দিন রবিবার জারি হয়।

    এর আগে বাংলাদেশ পুলিশের বিসিএস (পুলিশ) ক্যাডারের পদোন্নতি পাওয়া চার অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শককে পদায়ন করা হয়েছে। ইতিপূর্বে তারা উপ-পুলিশ মহাপরিদর্শক থেকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে পদন্নোতি পান।

    প্রজ্ঞাপন অনুযায়ী বরিশাল রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক মো. শফিকুল ইসলামকে শিল্পাঞ্চল পুলিশ ইউনিট-ঢাকায় অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে, এন্টি টেররিজম ইউনিটের উপ-পুলিশ মহাপরিদর্শক মো. দিদার আহম্মদকে ঢাকা রেলওয়ে পুলিশে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, নৌ পুলিশ ইউনিটের উপ-পুলিশ মহাপরিদর্শক মো. আতিকুল ইসলামকে পুলিশ অধিদপ্তরে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, পুলিশ অধিদপ্তরের উপ-পুলিশ মহাপরিদর্শক এম খুরশীদ হোসেনকে একই দপ্তরে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে পদায়ন করা হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ