ঢাকা সোমবার, ১০ অগাস্ট ২০২৬

Motobad news

বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

উজিরপুর উপজেলার বরাকোটা ইউনিয়নের খাটিয়ালপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রহিম হাওলাদার (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাকে রক্ষা করতে গিয়ে আহত হয়েছে তারই আরেক স্বজন। 

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।  পারিবারিক সূত্রে জানা যায়, পেশায় কাঠমিস্ত্রী আব্দুর রহিম তার নিজ বসত ঘরের সংস্কার কাজ করছিলেন। আকস্মিক বিদ্যুতস্পৃস্ট হয়ে যায় সে। তাকে ছাড়াতে গিয়ে আহত হয় স্বজন গাফফার হাওলাদার। 

স্থানীয়রা গুরুতর অবস্থায় রহিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। আহত গাফফারকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।  উজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মোমিন উদ্দিন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন