ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩
  • এসএসসির ফলে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর

    এসএসসির ফলে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এসএসসি পরীক্ষার ফলাফলে বরিশাল বিভাগের জেলাগুলোর মধ্যে এবার সাফল্যের শীর্ষে পিরোজপুর। এসএসসি পরীক্ষায় জেলায় পাসের হার দাঁড়িয়েছে ৭০ দশমিক ৭২ শতাংশ।

    বরিশাল বিভাগের সামগ্রিক পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ।  সোমবার (১০ আগস্ট) সকালে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পক্ষ থেকে পিরোজপুরের এ ফলাফলের তথ্য নিশ্চিত করা হয়।

    বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা জানান, গড় পাসের হারে এবার বরিশাল বিভাগের মধ্যে পিরোজপুরের অবস্থান সবার ওপরে।

    বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর পিরোজপুর জেলায় এসএসসি পরীক্ষায় অংশ নেয় ৯ হাজার ৮৪৫ জন।

    পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৬ হাজার ৯৬২ জন। আর অকৃতকার্য হয়েছে ২ হাজার ৮৮৩ জন। সংশ্লিষ্টদের মতে, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শিক্ষকদের পাঠদানে আন্তরিকতা এবং অভিভাবকদের সহযোগিতার সম্মিলিত প্রতিফলন ঘটেছে এবারের ফলে।

    বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা বলেন, বছর গড় পাসের হারে পিরোজপুর জেলার অবস্থান সবার শীর্ষে।

    এ জেলায় পাসের হার ৭০ দশমিক ৭২ শতাংশ। মোট জিপিএ ৫ পাওয়া ৩৪৬ জনের মধ্যে ২২৬ জনই মেয়ে।
     
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ