ঢাকা সোমবার, ১০ অগাস্ট ২০২৬

Motobad news

আগৈলঝাড়ায় সরকারি গাছ কাটার অভিযোগ

আগৈলঝাড়ায় সরকারি গাছ কাটার অভিযোগ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট-বাগধা সড়কের উত্তর চাঁদত্রিশিরা এলাকার রাস্তার পাশের সরকারি গাছ কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে বন কর্মকর্তা রাস্তার পাশের সরকারি কেটে নেয়া গাছ জব্দ করে উপজেলায় নিয়ে আসেন। 

জানা গেছে, শনিবার সকালে উপজেলার পয়সারহাট-বাগধা সড়কের উত্তর চাঁদত্রিশিরা এলাকার রাস্তার পাশের ৩টি বিভিন্ন প্রজাতির সরকারি গাছ হেলাল উদ্দিন সিকদারের ছেলে আব্বাস আলী সিকদার কেটে নেন। 

স্থানীয়রা জানান, এর আগেও আব্বাস আলী সিকদার রাস্তার পাশের ১১টি বিভিন্ন প্রজাতির সরকারি গাছ কেটে নেয়। অভিযুক্ত আব্বাস আলী সিকদার বলেন, আমি বন কর্মকর্তার অনুমতি নিয়ে গাছগুলো কেটেছি।

উপজেলা বন কর্মকর্তা স্বপন কুমার অধিকারী বলেন, আমি ইউএনও স্যারের নির্দেশে কেটে ফেলা গাছগুলো জব্দ করেছি। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাখাওয়াত হোসেন বলেন, নিয়মবহির্ভূত ভাবে কেউ সরকারি রাস্তার পাশের গাছ কাটতে পারেন না। কোন রাস্তার পাশে গাছ কাটার নির্দেশ কেউ দিতে পারে না। আমি বন কর্মকর্তাকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছি। ইতিমধ্যে ওই কাটা গাছগুলো জব্দ করা হয়েছে।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন