ঢাকা সোমবার, ১০ অগাস্ট ২০২৬

Motobad news

আগৈলঝাড়ায় পদ্মা সেতুর উপর চিত্রাঙ্কন প্রতিযোগিতা

আগৈলঝাড়ায় পদ্মা সেতুর উপর চিত্রাঙ্কন প্রতিযোগিতা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে ৩টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৬ জন শিক্ষার্থীদের নিয়ে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সেতুর আধলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়েছে।

জানা গেছে, শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে শিক্ষার্থীদের নিয়ে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সেতুর আধলে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মনিরুজ্জামান তরফদার, উপজেলা হিসাবরক্ষন কর্মকর্তা বদরুদ্দজা লস্কর, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. জাফর ইকবাল প্রমুখ।  

সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়, ভেগাই হালদার পাবলিক একাডেমী ও মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পদ্মা সেতুর ছবি বিভিন্ন ভাবে অঙ্কন করে। প্রতিটি ছবিতে ফুটে উঠে সেতুর একেকটা স্প্যান ও পিলারের ছবি। ছবি গুলো বিভিন্ন রং এ ডিজাইন করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু বলেন, পদ্মা সেতুর উৎসবটা সবার জন্য। আজ সত্যিই শিক্ষার্থীদের নিয়ে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা ছিল ভালো লাগার অনুভূতি। এই আয়োজনটা ওদের জন্য স্মরণীয় হয়ে থাকবে।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাখাওয়াত হোসেন বলেন, পদ্মা সেতু প্রধানমন্ত্রীর সাহসিকতার কারণেই সম্ভব হয়েছে। এ উৎসব সবার। এই উৎসবকে স্মরণীয় করে রাখতে আমরা উপজেলা প্রশাসন চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করি। প্রতিটি শিশুই তাদের মনের মাধুরী দিয়ে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সেতুর আধলে চিত্রাঙ্কন করে। পদ্মা সেতু চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেনীর শিক্ষার্থী মৌমিতা জয়ধর, দ্বিতীয় হয়েছেন একই বিদ্যালয়ের ৮ম শ্রেনীর শিক্ষার্থী শ্যামা দাস ও তৃতীয় হয়েছেন ১০ম শ্রেনীর শিক্ষার্থী অন্যন্যা মন্ডল। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন অতিথিরা। 
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন