আগৈলঝাড়ায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বরিশালের আগৈলঝাড়ায় ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বাকাল ইউনিয়নের বাইপাস সেতুর নিচ থেকে কালুরপাড় গ্রামের আব্দুল হালিম খানের ছেলে মাদক ব্যবসায়ী শরীফ খান (২২) ও ঘোড়ারপাড় গ্রামের রাজ্জাক খানের ছেলে মাদক ব্যবসায়ী আকরাম খানকে (২১) আট পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে উপপরিদর্শক মো. মনিরুজ্জামান।
এঘটনায় থানায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের শনিবার সকালে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এইচকেআর