ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • রঙ বেরঙের ২০০ পায়রা উড়ল বরগুনা সার্কিট হাউস মাঠে

    রঙ বেরঙের ২০০ পায়রা উড়ল বরগুনা সার্কিট হাউস মাঠে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন হলো আজ। দুপুর বারোটার দিকে ফলক উন্মোচন করে সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সেতু উদ্বোধনের মধ্য দিয়ে স্বপ্নের দ্বার খুলল এ দেশের দক্ষিণাঞ্চলের মানুষের। 

    পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে  বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে বরগুনা জেলা প্রশাসন। এর আগে সকাল আটটায় বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে জেলা আওয়ামী লীগ ও কমিউনিটি পুলিশ। এরপর অনুষ্ঠানের অংশ হিশেবে ২ শত কবুতর উড়িয়ে দিনটি স্বরণীয় করে রাখল জেলা প্রশাসন। শনিবার (২৫ জুন)  বেলা বারোটার দিকে প্রধানমন্ত্রী পদ্মা সেতুর উদ্বোধন ঘোষনার সঙ্গে সঙ্গে বরগুনা সার্কিট হাউজ মাঠে রঙ বেরঙের ২ শত কবুতর অবমুক্ত করা হয়।

    বরগুনা ১ আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, জেলা প্রশাসক হাবিবুর রহমান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং চেম্বার অব কমার্সের সভাপতি জাহাঙ্গীর কবির এই পায়রা গুলো অবমুক্ত করেন। এরপর একসঙ্গে ২ শত কবুতর একসঙ্গে ডানা মেলে আকাশে উড়ে যায়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসন কর্মকর্তারা ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

    বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং চেম্বার অব কমার্সের সভাপতি জাহাঙ্গীর কবির বলেন, আমাদের দক্ষিণবঙ্গের মানুষের স্বপ্ন পূরন হলো আজ। উন্নয়নের নতুন দিগন্ত খুলল। মাননীয় প্রধানমন্ত্রী নিন্দুকদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন আমরাও পারি। এখন থেকে সবদিক থেকে সমৃদ্ধ হবে আমাদের দক্ষিণাঞ্চলের জনপদ।

    বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন,  আজকে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  এই সেতুকে জরিয়ে আছে দক্ষিণাঞ্চের মানুষের আবেগ ও বহু স্বপ্ন। এই মাহেন্দ্রক্ষণকে স্বরণীয় করে রাখতে আমরা ২ শত কবুতর উড়িয়ে দিনটি স্বরণীয় করে রাখলাম।


    বেলা সাড়ে এগারোটায় সার্কিট মাঠে মাওয়া প্রান্ত থেকে ভার্চুয়ালি সরাসরি পদ্মা সেতুর উদ্বোধন উপভোগ করে বরগুনার হাজার হাজার মানুষ। সন্ধ্যায় সার্কিট হাউজ মাঠ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ