ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • পটুয়াখালীতে পদ্মা সেতুর রেপ্লিকা

    পটুয়াখালীতে পদ্মা সেতুর রেপ্লিকা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পদ্মা সেতু উদ্বোধনকে কেন্দ্র করে পটুয়াখালীতে জেলা প্রশাসন, পৌরসভা ও জেলা আওয়ামী লীগের উদ্যোগে তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

    জেলা পর্যায়ে আনন্দ ভাগাভাগি করতে শহরের সার্কিট হাউজ পুকুরে বানানো হয়েছে পদ্মা সেতুর রেপ্লিকা।

    টানা ছয়দিন ধরে জেলা প্রশাসনের উদ্যোগে এই সেতুর রেপ্লিকা নির্মাণ করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের তত্ত্বাবধায়নে কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

    এদিকে পদ্মা সেতু উদ্বোধনকে কেন্দ্র করে জেলায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালাসহ সব দিকে নজর রেখেছে জেলা পুলিশ। এছাড়াও শহরের ঝাউতলায় আয়োজন করা হয়েছে তিন দিনের রাজধানী থেকে কুয়াকাটা পর্যন্ত ফেরি যুগের অবসানে মুক্তির উৎসবে ওপেন কনসার্টের।

    এই আয়োজনে ২৬ তারিখ সন্ধ্যায় জনপ্রিয় কণ্ঠশিল্পী ঐশী ও তার দল অংশগ্রহণের কথা রয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন এলাকার জনপ্রিয় কণ্ঠশিল্পী ও কলাকৌশলীরাও অংশগ্রহণ করবেন।

    সরকারি ঘোষণা মোতাবেক সব জেলায় একযোগে উৎসব অনুষ্ঠানের ধারাবাহিকতায় ২৫ জুন সকালে থাকছে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন।

    পটুয়াখালী জেলা প্রশাসন এবং পৌরসভার যৌথ এই আয়োজনে হাজারো মানুষ অংশ নেবেন বলে প্রত্যাশা আয়োজকদের।
    এদিকে পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানে পটুয়াখালী থেকে ৯টি ডাবল ডেকের বিলাসবহুল লঞ্চে ২০ হাজার নেতাকর্মী যোগ দেবেন।
    জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ