ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ চেষ্টা: গণপিটুনি খেল যুবক

    মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ চেষ্টা: গণপিটুনি খেল যুবক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় মানসিক ভারসাম্যহীন এক নারীকে ধর্ষণ করতে গিয়ে জাকারিয়া (২৬) নামে এক যুবককে  গণপিটুনি দেয়া হয়েছে। 

    বৃহস্পতিবার (২৩ জুন) রাত ১টার দিকে উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের হাড়িটানা বাজারে এ ঘটনা ঘটে। পরে পুলিশ উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আটক যুবক উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের রুহিতা গ্রামের আ. সালাম আকনের ছেলে। 

    প্রত্যক্ষদর্শী সোহেল মুন্সি জানান, রাত একটার দিকে হাড়িটানা বাজারে জাকারিয়া মানসিক ভারসাম্যহীন এক নারীকে জোর করে ধর্ষণের চেষ্টা করছিলেন। তখন এলাকাবাসীর টের পেয়ে ওই যুবক দৌঁড় দিলে এলাকার লোকজন ধরে তাকে গণপিটুনি দেয়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

    পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার বলেন, জাকারিয়াকে রাতেই চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ