ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • ‘পদ্মা সেত‍ু’ বহুমাত্রিক সম্ভাবনার নবদ্বার উম্মোচন করবে: এমপি মুকুল

    ‘পদ্মা সেত‍ু’ বহুমাত্রিক সম্ভাবনার নবদ্বার উম্মোচন করবে: এমপি মুকুল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রাথমকি ও গণশিক্ষা মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য এবং ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল বলেছেন, পদ্মা সেতু দেশের ইতিহাসে সবচেয়ে আলোচিত প্রকল্প। পদ্মা সেতু আমাদের মধ্যে আত্মবিশ্বাস সৃষ্টি করেছে। টেকনোলজি সম্পর্কে আমাদের দেশের মানুষের জ্ঞান বেড়েছে। ২৫জুন মাননীয় প্রধানমন্ত্রী এ সেতু উদ্বোধন করবে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবিষ্যতে আরও অনেক উন্নত কাজ করবে। পদ্মা সেতু বহুমাত্রিক অর্থনৈতিক সম্ভাবনার নবদ্বার উম্মোচন করবে।’

    বৃহস্পতিবার (২৩জুন) দৌলতখান উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

    তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সততা, অদম্য সাহসিকতা, দৃঢ়তা, প্রজ্ঞা ও প্রত্যয়ের প্রকৃষ্ট প্রতিচ্ছবি পদ্মা সেতু। স্ব অর্থায়নে দেশের সর্ববৃহৎ এ অবকাঠামো নির্মাণের মাধ্যমে প্রধানমন্ত্রী সারা বিশ্বের নিকট বাংলাদেশের দক্ষতা ও সক্ষমতাকে প্রকাশ করেছেন।  রাজধানীর সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের যোগাযোগ সহজ করবে এ পদ্মা সেতু।’  

    এসময় উপস্থিত ছিলেন, দৌলতখান উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আলম খান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর সহ প্রমূখ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ