ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • কলাপাড়ায় মাছ শিকারের দায়ে ১১ জেলে আটক 

    কলাপাড়ায় মাছ শিকারের দায়ে ১১ জেলে আটক 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিষেধাজ্ঞা উপেক্ষা করে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ শিকারের দায়ে ১১ জেলেকে আটক করেছে কুয়াকাটা নৌ-পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৬ মন ডাডি মাছ, ২ হাজার মিটার জাল উদ্ধার ও ট্রলারে থাকা ৫ মন জাটকা ইলিশ জব্দ করা হয়। 

    বুধবার সন্ধ্যায় চর বিজয় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে রাত এগারোটার দিকে ৮ জেলেকে ৬১ হাজার টাকা জরিমানা করে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা। বাকি ৩ জেলেসহ ৭ জনের নামে কুয়াকাটা নৌ-পুলিশ মহিপুর থানায় মামলা দায়ের করে। আটককৃত জেলেদের বাড়ি রাঙ্গাবালী ও গলাচিপা উপজেলায়।

    নৌ-পুলিশের বরিশাল বিভাগীয় অঞ্চলের পুলিশ সুপার কফিল উদ্দিন জানান, অসাধু জেলেদের বিরুদ্ধে নৌ-পুলিশের অভিযান অব্যাহত থাকবে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ