ঢাকা রবিবার, ১৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’ অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আব্দুল্লাহর পাশে ভাসানচর কল্যাণ সমিতি ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন
  • উজিরপুরে আর্থিক সুবিধাবঞ্চিতদের বিক্ষোভ 

    উজিরপুরে আর্থিক সুবিধাবঞ্চিতদের বিক্ষোভ 
    ছবি : বিক্ষোভ করছেন বিক্ষুব্ধরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের উজিরপুরের উত্তর শোলক গ্রাম সমিতির আর্থিক সহায়তায় সচ্ছল সদস্যদের নাম তালিকাভ‍ুক্ত করার প্রতিবাদে সুবিধা বঞ্চিত অসচ্ছল বিক্ষুব্ধ  নারী সদস্যরা বিক্ষোভ মিছিল করেছেন। ২৪মে সোমবার উত্তর শোলক গ্রাম সমিতির সামনে অর্ধ শতাধিক নারী সদস্য ঘণ্টাব্যাপী বিক্ষোভ মিছিল করেন। 

     বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন নারী সদস্য প্রতিবন্ধী নাসিমা বেগম(৫০), রিজিয়া বেগম(৬০),আসমা বেগম(৩০), শারমিন বেগম(২২), শেফালী বেগম(৬১), সাহিদা বেগম(৩০), নার্গিস বেগম(৩৫), রুনু বেগম(৩৮), লালমতি বেগম (৬০), রীনা বেগম(৩৬), পরিতুন নেছা বেগম(৩০), নাজমা বেগম(২৫), দুলুফা বেগম(৩০), পারুল বেগম(৪৫), খালেদা বেগম(৬৫), শেফালী বেগম(৪৬), রানী বেগম(৩০), কহিনুর বেগম(৪০), মরিয়ম বেগম (৪৫), রাবেয়া বেগম(৩৫), আকলিমা বেগম(৩১)সহ অর্ধ শতাধিক সদস্য। 

    বিক্ষুব্ধ সুবিধা বঞ্চিত হতদরিদ্র নারী সদস্যরা অভিযোগ করে সাংবাদিকদের জানান, এসডিএফ সমিতির দ্বায়িত্বপ্রাপ্ত সভাপতি সোহেল হাওলাদার সমিতির আর্থিক সহায়তা প্রদানে বিভিন্ন দূর্নীতি ও অনিয়মের সাথে জড়িয়ে পড়েছেন। ১৪২ জন সদস্যর মধ্যে ১১০ জন সচ্ছল সদস্যকে অর্থের বিনিময়ে তাদের নাম তালিকাভূক্ত করেছেন। এমনকি ভবনের মালিক ও সচ্ছল একাধিক সদস্যের নাম তালিকাভূক্ত করেন। 

    তারা আরো অভিযোগ করে বলেন, আমরা হতদরিদ্র হওয়ার পরেও আমাদের কাউকে আর্থিক সহায়তা প্রদানে নাম তালিকাভূক্ত না করে স্বার্থ হাসিল করার জন্য নিজের পছন্দের ব্যক্তিদের নাম তালিকাভূক্ত করেছেন। 

    তবে ‍জানতে চাইলে অভিযুক্ত গ্রাম সমিতির সভাপতি সোহেল হাওলাদার বিষয়টি এড়িয়ে যান। 

    এ বিষয়ে ২নং ধামুরা ক্লাস্টার ইনচার্জ জাহিদ হোসেন জানান, বিষয়টি আমার জানা নাই। তবে কোন সদস্যর অভিযোগ থাকলে তা আমাকে জানালে তদন্ত সাপেক্ষে বিষয়টি দেখা হবে।  বিক্ষোভকারী নারী সদস্যরা পুনরায় যাচাই বাছাই করে অসচ্ছল সদস্যদের নাম তালিকাভূক্ত করার দাবী জানান এবং যোগ্য পাত্রে অন্ন দান করার দাবী জানিয়ে গ্রাম সমিতির ‍ঊ র্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন তারা।                    


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ