ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • বরগুনায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা

    বরগুনায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বরগুনার বুড়ীরচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমানসহ ৪ জনের নামে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন সাবেক ছাত্রলীগ নেতা ও কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. এনামূল হক শাহিন। মামলার অন্য আসামিরা হলেন সিদ্দিকুর রহমানের ভাতিজা সুমন মৃধা, বশির মৃধা ও তার কর্মী মুসা। বুধবার বরগুনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা হয়। আদালত আসামিদের নামে সমনজারি করেন।

    মামলায় বাদী উল্লেখ করেন, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলাম। এই নির্বাচনে বর্তমান চেয়ারম্যান হুমাউন কবির চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সিদ্দিকুর রহমান ধারনা করেন হুমাউন কবিরের সাথে তিনি আতাত করে নৌকার প্রার্থীকে হারিয়েছেন। নির্বাচনের পর থেকেই উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান এনামূল হক শাহিনের প্রতি ক্ষিপ্ত হয়ে আছেন বলে তিনি উল্লেখ করেন। মামলার বাদী বলেন, তার বাবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও এই ইউনিয়নের একাধিকবার চেয়ারম্যান ছিলেন।

    ১৯ জুন রবিবার রাত ৯টার পরে তার চাচার সাথে মটর সাইকেলে বাড়ী আসার পথে মেয়রের থানা পাড়া চেম্বারের সামনে আসামিরা তার গাড়ী থামিয়ে তাকে গালিগালাজ করে এবং হত্যার হুমকি দেয়। আসামিরা এসময় তাকে চড়- ঘুষি মারে আহত করে।  বাদী উল্লেখ করেন, আসামিদের কাছে আগ্নেয়াস্ত্র থাকায় কেউ বাধা দিতে সাহস পায়নি।

    বরগুনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, আমার বিরুদ্বে নির্বাচনের সময়ও এরা ষড়যন্ত্র করেছে। মামলার আইনজীবী যিনি তিনি বর্তমান চেয়ারম্যান। আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন, এতেই প্রমাণ হয় মিথ্যা অভিযোগে আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্য এই মামলা করা হয়েছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ