ঢাকা সোমবার, ১০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • মার্কিন যুক্তরাষ্ট্র বাস্তবিক অর্থেই বাংলাদেশের সবচেয়ে ঘনিষ্ঠতম মিত্র: তথ্যমিন্ত্রী তথ্যমন্ত্রীর গ্ৰামের বাড়িতে ভাজা ইলিশ–রসমালাইয়ের স্বাদে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত সড়ক দুর্ঘটনায় নিহত ববি শিক্ষার্থী আরাফাতের গায়েবানা জানাজা শেষে ফের মহাসড়ক অবরোধ প্রশ্নফাঁসের অভিযোগে আবারও উত্তাল ভারত, পুলিশের ব্যাপক লাঠিচার্জ হাদি হত্যার আসামি ও শেখ হাসিনাকে ফেরত চাইলো বাংলাদেশ সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৬ বাংলাদেশির মৃত্যু বরিশাল বোর্ডে এসএসসিতে পাসের হারে এগিয়ে মেয়েরা বরিশালে এসএসসিতে কমেছে জিপিএ-৫ এসএসসির ফলে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর বরিশাল বোর্ডের ১৫ বিদ্যালয়ে শতভাগ পাস, পাঁচ স্কুলে পাস করেনি কেউ
  • গৌরনদীতে গৃহবধু হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

    গৌরনদীতে গৃহবধু হত্যার বিচারের দাবীতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের গৌরনদী পৌরসভার বড় কসবা গ্রামে যৌতুকের দাবিতে স্বর্না আক্তার (২০) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ এনে ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ গ্রামবাসী। 

    উপজেলার সর্বস্তরের জনগনের ব্যানারে সোমবার বিকেলে গৌরনদী বাসষ্ট্যান্ডে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। এসময় নিহতের স্বামী মাসুম খান ও শশুর-শাশুরীকে হত্যাকারী হিসেবে দায়ী করে শাস্তির দাবী জানান বিক্ষুব্ধরা। 

    উল্লেখ্য রবিবার সকালে গৌরনদী উপজেলা হাসপাতাল থেকে স্বর্না আক্তার নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেন গৌরনদী মডেল থানা পুলিশ। এ ঘটনায় নিহতের পিতা শিপন সরদার অভিযোগ করেন, যৌতুকের টাকার জন্য তার মেয়ে স্বর্না আক্তারকে হত্যা করেছে স্বামী মাসুম খান ও তার পরিবারের লোকজন। অপরদিকে হত্যার অভিযোগ অস্বীকার করে মাসুম খানের মা রুনু বেগম জানিয়েছেন তার পুত্রবধু স্বর্না আত্মহত্যা করেছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ