ঢাকা সোমবার, ১০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বাসা থেকে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন অর্চনা, সন্ধান চায় পরিবার মার্কিন যুক্তরাষ্ট্র বাস্তবিক অর্থেই বাংলাদেশের সবচেয়ে ঘনিষ্ঠতম মিত্র: তথ্যমিন্ত্রী তথ্যমন্ত্রীর গ্ৰামের বাড়িতে ভাজা ইলিশ–রসমালাইয়ের স্বাদে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত সড়ক দুর্ঘটনায় নিহত ববি শিক্ষার্থী আরাফাতের গায়েবানা জানাজা শেষে ফের মহাসড়ক অবরোধ প্রশ্নফাঁসের অভিযোগে আবারও উত্তাল ভারত, পুলিশের ব্যাপক লাঠিচার্জ হাদি হত্যার আসামি ও শেখ হাসিনাকে ফেরত চাইলো বাংলাদেশ সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৬ বাংলাদেশির মৃত্যু বরিশাল বোর্ডে এসএসসিতে পাসের হারে এগিয়ে মেয়েরা বরিশালে এসএসসিতে কমেছে জিপিএ-৫ এসএসসির ফলে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর
  • মার্কিন যুক্তরাষ্ট্র বাস্তবিক অর্থেই বাংলাদেশের সবচেয়ে ঘনিষ্ঠতম মিত্র: তথ্যমিন্ত্রী

    মার্কিন যুক্তরাষ্ট্র বাস্তবিক অর্থেই বাংলাদেশের সবচেয়ে ঘনিষ্ঠতম মিত্র: তথ্যমিন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাস্তবিক অর্থেই বাংলাদেশের সবচেয়ে ঘনিষ্ঠ ও জরুরি বন্ধু এবং মিত্র। তথ্যমন্ত্রী বলেন, গৌরনদীসহ এ অঞ্চলের বিশেষ বৈশিষ্ট্য হলো এখানে বিভিন্ন ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে পাশাপাশি বসবাস করে আসছেন। সামাজিক ও ধর্মীয় সম্প্রীতির চর্চা এ অঞ্চলের মানুষের মধ্যে দীর্ঘদিনের। 

    আন্তঃধর্মীয় সংলাপের মাধ্যমে সেই সম্প্রীতির বিষয়টি আবারও প্রতিফলিত হয়েছে। আমাদের সমাজ ও দেশ বৈচিত্র্যের মধ্যে ঐক্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত। ধর্ম, বর্ণ, সম্প্রদায় ও মতের ভিন্নতা থাকলেও আমরা সবাই একই সমাজের মানুষ, একই দেশের নাগরিক। পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি। আমাদের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট আছে এবং আগামীতেও অটুট থাকবে—এটাই আমাদের দৃঢ় প্রত্যয়। কোনো গুজব, বিভেদ বা অপশক্তি যেন আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করতে না পারে, সেদিকে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। 

    সোমবার সকাল সাড়ে ১০টায় গৌরনদী উপজেলা সদরে ক্যাথলিক চার্চে আন্তঃ ধর্মীয় সংলাপ অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদুত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এ উপস্থিতিতে কথাগুলো বলছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। 

    তিনি আরো বলেন, আমরা প্রত্যেকে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করব, পাশাপাশি অন্যের ধর্ম ও বিশ্বাসের প্রতি সম্মান দেখাব। বিপদে-আপদে একে অপরের পাশে দাঁড়াব এবং ভ্রাতৃত্ব ও মানবতার বন্ধন আরও শক্তিশালী করব। মনে রাখতে হবে—ধর্ম যার যার, কিন্তু দেশ ও মানবতা আমাদের সবার। 

    সম্প্রীতি রক্ষা শুধু সরকারের বা কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের দায়িত্ব নয়; এটি আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে শপথ করিকোনো বিভেদ নয়, কোনো বিদ্বেষ নয়; আমরা গড়ে তুলব শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের একটি সুন্দর সমাজ। সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট থাকুক, মানবতার জয় হোক, আমাদের প্রিয় দেশ এগিয়ে যাক। 

    অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, আমি বরিশালে প্রথম এসেছি। সমাজের সাম্প্রদায়িক সম্প্রীতি  দেখে আমি মুগ্ধ। পরস্পর পরস্পের প্রতি শ্রদ্ধাবোধ দেখে আমার খুব ভাল লেগেছে। ধর্মপ্রান মানুষ হিসেবে সহিংসতা, বৈষম্য, ঘৃনা ও অসহিষুতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাড়ানোর বিশেষ দায়িত্ব আমাদের রয়েছে। সম্মলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা এমন এক সমাজ গড়ে তুলতে পারি যেখানে প্রত্যেকেই সম্মান, নিরাপত্তা ও গুরুত্ব অনুভূব করবো। 

    গৌরনদী ক্যাথলিক চার্চের প্রধান পুরোহিত ফাদার লিটন ফ্রান্সিস গোমেজের সভাপত্বি অনুষ্ঠানে আন্তঃ ধর্মীয় সংস্কৃতি তুলে ধরে বক্তব্য রাখেন, ফাদার মাইকেল মিলন দেউরী।

    মুসলিম ধর্মের পক্ষ থেকে বক্তব্য রাখেন কাসেমাবাদ কামিল মাদ্রসার সহকারী শিক্ষক মাওলানা মো. আসাদুজ্জামান, হিন্দু ধর্মের পক্ষ থেকে বক্তব্য রাখেন আগৈলঝাড়া বিএইচপি একাডেমীর প্রধান শিক্ষক যতিন্দ্র নাথ মিস্ত্রী, খৃষ্টান ধর্মের পক্ষ থেকে বক্তব্য রাখেন, সিসিডিবির সহ-সভাপতি পলাশ রায় নাগরিকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন, গৌরনদী উপজেলা সদস্য সচিব জহীর সাজ্জাত হান্নান, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব বশির আহম্মেদ পান্না। 

    অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদুত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন স্ত্রী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, ওসি তারিক হাসান রাসেল, জেলা বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান মুকুল, গৌরনদী উপজেলা আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহুরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু ,পৌর বিএনপির আহবায়ক জাহির হোসেন, সদস্য সচিব সফিকুর রহমান স্বপনসহ বিভিন্ন রাজনৈতিক সমাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি। 

    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইব্রাহীম। পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদুত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনকে দুজনের একটি পিন্টিং উপহার দেন। অনুষ্ঠান শেষে মার্কিন রাষ্ট্রদুত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন স্বস্ত্রীক মন্ত্রীর আমন্ত্রনে তার সরীকলস্থ বাসভবনে মধ্যহ্ন ভোজে অংশ নেন ও বিশ্রাম নেন।

    দুই দিনের বরিশাল সফরে মার্কিন রাষ্ট্রদূত জেলার বিভিন্ন দর্শনীয় স্থান,ঐতিহাসিক মসজিদ, মন্দির ও গির্জা পরিদর্শন করেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ