ঢাকা সোমবার, ১০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • মার্কিন যুক্তরাষ্ট্র বাস্তবিক অর্থেই বাংলাদেশের সবচেয়ে ঘনিষ্ঠতম মিত্র: তথ্যমিন্ত্রী তথ্যমন্ত্রীর গ্ৰামের বাড়িতে ভাজা ইলিশ–রসমালাইয়ের স্বাদে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত সড়ক দুর্ঘটনায় নিহত ববি শিক্ষার্থী আরাফাতের গায়েবানা জানাজা শেষে ফের মহাসড়ক অবরোধ প্রশ্নফাঁসের অভিযোগে আবারও উত্তাল ভারত, পুলিশের ব্যাপক লাঠিচার্জ হাদি হত্যার আসামি ও শেখ হাসিনাকে ফেরত চাইলো বাংলাদেশ সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৬ বাংলাদেশির মৃত্যু বরিশাল বোর্ডে এসএসসিতে পাসের হারে এগিয়ে মেয়েরা বরিশালে এসএসসিতে কমেছে জিপিএ-৫ এসএসসির ফলে বরিশাল বোর্ডে শীর্ষে পিরোজপুর বরিশাল বোর্ডের ১৫ বিদ্যালয়ে শতভাগ পাস, পাঁচ স্কুলে পাস করেনি কেউ
  • করোনা: বরিশালে শনাক্তের হার বেড়ে ৩০.৭৬

    করোনা: বরিশালে শনাক্তের হার বেড়ে ৩০.৭৬
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এক লাফে ৩০.৭৬ ভাগ করোনা শনাক্ত হয়েছে। সবশেষ মঙ্গলবার ১৩ জনের নমুনা পরীক্ষায় ৪ জনের করোনা শনাক্ত হয়। এর আগে গত সোমবার ১৬ জনের নমুনা পরীক্ষায় ১ জনের এবং গত রবিবার রবিবার ১১ জনের নমুনা পরীক্ষায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে। এপ্রিলের প্রথম সপ্তাহের পর মধ্য জুনে ফের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হতে শুরু করেছে। 

    এদিকে, মেডিকেলের করোনা ওয়ার্ডে বর্তমানে একজন নারী রোগী চিকিৎসাধীন রয়েছে। গত রবিবার নানা উপসর্গ নিয়ে ওই রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়। পিসিআর ল্যাবের পরীক্ষায় তার করোনা নেগেটিভ হলেও এক্স-রে এবং সিটি স্ক্যান রিপোর্টে তার করোনা পজেটিভ সন্দেহ করছেন ওই ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক সহযোগী অধ্যাপক ডা. মাসুম আহমেদ। এর আগে করোনা ওয়ার্ডে সবশেষ এপ্রিলের প্রথম সপ্তাহে একজন রোগী চিকিৎসাধীন ছিলো।

    হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্র জানায়, ২০২০ সালের ১৭ মার্চ করোনা ওয়ার্ড চালুর পর এ পর্যন্ত সেখানে ৭ হাজার ৬শ’ ৭৩ রোগী ভর্তি হয়। এর মধ্যে ৬ হাজার ১শ’ ৯৭ জন চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ১ হাজার ৪শ’ ৭৫ জনের। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ