ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • ভোলায় গাঁজা গাছ সহ গ্রেফতার ১

    ভোলায় গাঁজা গাছ সহ গ্রেফতার ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় বাড়িতে রোপণ করা দুইটি গাঁজা গাছ সহ মানিক বেপারি (৫৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

    সোমবার (২০ জুন) ভোররাতে সদর উপজেলা বাপ্তা ইউনিয়নের পশ্চিম চরনোয়াবাদ গ্রাম থেকে মানিককে গ্রেফতার করে সদর পুলিশ তদন্ত কেন্দ্রের এক টিম। গ্রেফতার মানিক ওই ওয়ার্ডের মৃতঃ আব্দুল লতিফ বেপারির ছেলে।

    বিষয়টি নিশ্চিত করেছেন ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানিক জানায় , গাঁজা বিক্রির উদ্দেশ্য থেকেই সে বাড়ির আঙ্গিনায় দুইটি গাঁজা গাছ রোপণ করেছে।

    ওসি মো. এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর পুলিশ তদন্ত কেন্দ্র খবর পায় সদর উপজেলা বাপ্তা ইউনিয়নের পশ্চিম চরনোয়াবাদ গ্রামে মানিক বেপারি তার বাড়ির আঙ্গিনায় কিছু গাঁজা গাছ রোপণ করেছেন। সেই সংবাদের ভিত্তিতে সদর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম সোমবার ভোররাতে তার বাড়িতে অভিযান চালায়। এসময় তার বাড়ির আঙ্গিনা থেকে দুইটি গাঁজা গাছসহ তাকে গ্রেফতার করা হয়। 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ