ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা
  • দাঁতের হলদে ভাব দূর করুন সহজেই

    দাঁতের হলদে ভাব দূর করুন সহজেই
    দাঁতের হলদে ভাব দূর করুন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝকঝকে সাদা দাঁতের হাসি সবাই ভালোবাসি। কিন্তু এমন অনেকেই রয়েছেন যাদের দাঁতে হলদে ভাব রয়েছে। বার বার ব্রাশ করেও তারা এ হলদে ভাব দূর করতে পারছেন না। সম্প্রতি গবেষকরা দাঁতের হলদে ভাব দূর করার পাঁচ উপায় বাতলে দিয়েছেন। চলুন তাহলে জেনে নিই সেসব কায়দা কানুন-

    কলার খোসা
    কলার খোসার সাদা অংশটি একাধিকবার দাঁতে ঘষলে হলদে ভাব দূর হয়ে যাবে। চিকিৎসকরা প্রায়ই দাঁতের হলদে ভাব দূর করার জন্য কলার খোসা ব্যবহার করার পরামর্শ দেন। তবে কলার খোসা ব্যবহারের পর গরম পানি দিয়ে গড়গড়া করে নেওয়া উত্তম।

    তুলসি পাতা
    দাঁতের হলদে ভাব দূর করার জন্য অনেকে তুলসি পাতা ব্যবহার করেন। দাঁত ঝকঝকে করার জন্য এটি বেশ উপকারী। প্রথমে তুলসি পাতা রোদে শুকানোর পর ব্লেন্ডারে গুঁড়া করতে হবে। তারপর সেটি টুথপেস্টের সঙ্গে মিশিয়ে বেশ কয়েকবার ব্রাশ করলেই দাঁতের সমস্যার সমাধান হবে। 

    লবণ
    যুগ যুগ ধরে দাঁত পরিষ্কার রাখার জন্য লবণ ব্যবহার করে আসছে মানুষ। কারণ দাঁতে পুষ্টির ঘাটতি দেখা দিলে লবণ সেটি মিটিয়ে থাকে। একই সঙ্গে দাঁতের সৌন্দর্য বাড়ানোর কাজ করে লবণ। স্বাস্থ্য বিশেষজ্ঞরা দাঁতের এ সমস্যার জন্য লবণকে কাজে লাগানোর পরামর্শ দেন। এক্ষেত্রে প্রতিদিন সকালবেলায় চারকোল ও লবণ টুথপেস্টের সঙ্গে মিশিয়ে ব্রাশ করলে দাঁতের হলদেটে ভাব দূর করা সম্ভব হবে।

    কমলালেবুর খোসা
    দাঁতের সৌন্দর্য ফেরানোর জন্য কমলালেবুর খোসা অনেক উপকারী। প্রতিদিন একটি নির্দিষ্ট সময় কমলালেবুর খোসা দিয়ে দাঁত ঘষলে হলদে ভাব দূর হয়ে যাবে। এক সপ্তাহ যাবৎ এমনটি করলে দাঁত হয়ে উঠবে ঝকঝকে সাদা। 

    খাবার সোডা
    দাঁতের হলদে ভাব দূর করতে খাবার সোডার বিকল্প নেই। প্রতিদিন সকালবেলায় টুথপেস্টের সঙ্গে পরিমাণে অল্প খাবার সোডা নিয়ে ব্রাশ করলে এ ভাব দূর করা সহজ হয়। চিকিৎসকরা বলেন, খাবার সোডা দিয়ে ব্রাশ করার পর গরম পানি দিয়ে গড়গড়া করতে হবে। নিয়মিত খাবার সোডা দিয়ে ব্রাশ করলে ঝকঝকে দাঁতের হাসি ফিরে পাবেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ