ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • দৌলতখানে ট্রলির নিচে চাপা পড়ে পথচারি নিহত 

    দৌলতখানে ট্রলির নিচে চাপা পড়ে পথচারি নিহত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভে‍ালার দৌলতখানের বাংলাবাজার এলাকায়  নিয়ন্ত্রন হারিয়ে একটি   ট্রলি খাদে পড়ে ইয়াকুব (৩৫) নামে এক পথচারীর  মৃত্যু হয়েছে। 

    শনিবার বেলা পৌনে বারোটার দিকে দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আজিমউদ্দিন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রলিতে থাকা আরও তিন জন গুরুতর আহত হয়। তারা হলেন রাবিজ, সুমন ও মহিউদ্দিন। তাদেরকে  গুরুতর অবস্থায় উদ্ধার করে  ভোলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। 

    নিহত ইয়াকুব ভোলা সদরের নবীপুর গ্রামের বাসিন্দা।

    দৌলতখান উপজেলার বাংলাবাজার পুলিশ (ফাঁড়ির) তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।  এ ঘটনায় আহতদের উদ্ধার করে  ভোলা হাসপাতালে ভর্তি করান। 

    তিনি আরও বলেন , বিদ্যুতের খাম্বা নিয়ে ট্রলিটি ভোলা থেকে চরফ্যাশনের দিকে যাচ্ছিল। দৌলতখান উপজলার বাংলাবাজার আজিম উদ্দিন সড়কে পৌছলে ট্রলিটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ট্রালির চাপায় ঘটনাস্থলেই এক পথচারি নিহত ও ৩ জন আহত হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ