ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • জালে ধরা পড়ল সাড়ে ৭ ফুট লম্বা গোখরা

    জালে ধরা পড়ল সাড়ে ৭ ফুট লম্বা গোখরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় জালে ধরা পড়ল সাড়ে ৭ ফুট লম্বা একটি বিষধর গোখরা সাপ।

    বৃহস্পতিবার (১৬ জুন) বেলা ১১টার দিকে উপজেলার পাথরঘাটা পৌরসভা শহরের ৯ নম্বর ওয়ার্ডের একটি এলাকায় সাপটি ধরা পড়ে।

    স্থানীয় জাকির হোসেন নামে এক ব্যক্তি জানান, বেলা ১১টার দিকে বাড়ি পাশের সবজি ক্ষেতে যান তার ভাবী মাজেদা বেগম। এ সময় মাজেদা দেখতে পান ক্ষেতের চারপাশে ঘের দেওয়া ইলিশের জালে একটি গোখরা সাপ আটকা পড়েছে। পরে তার ভাবী তাকে জানান। পরে বন বিভাগকে খবর দিলে তারা এসে সাপটিকে জাল থেকে ছাড়িয়ে উদ্ধার করে হরিণঘাটা সংরক্ষিত বনে অবমুক্ত করার জন্য নিয়ে যান।

    বন বিভাগ পাথরঘাটা রেঞ্জের কর্মকর্তা আবুল কালাম বলেন, আমার কাছে খবর আসার পরেই সংশ্লিষ্ট এলাকার দায়িত্বরত বিট কর্মকর্তাকে জানাই। তাকে সাপটি উদ্ধার করে হরিণঘাটা বনে অবমুক্ত করার কথা বলা হয়েছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ