ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • মেঘনার পানি বিপদসীমার ৩১ সেন্টিমিটার ওপর প্রবাহিত

    মনপুরায় জোয়ারের পানিতে বেড়ীবাঁধের বাহিরে ১০ গ্রাম প্লাবিত

    মনপুরায় জোয়ারের পানিতে বেড়ীবাঁধের বাহিরে ১০ গ্রাম প্লাবিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার বিচ্ছিন্ন মনপুরায় দুই দিনের টানা বর্ষণ ও পূর্ণিমার প্রভাবে মেঘনার পানি প্রতিনিয়ত বৃদ্ধি পেয়ে বিপদসীমার ওপর প্রবাহিত হচ্ছে। দিনে-রাতে দু’বেলায় জোয়ারে পানিতে বেড়ীবাঁধের বাহিরে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এতে ১০ গ্রামের নিম্নাঞ্চলে বসবাসরত আনুমানিক ১০ হাজারের ওপর মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। 

    এদিকে সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন বন্যা নিয়ন্ত্রন বেড়ীবাঁধহীন সদ্য ঘোষিত নতুন ইউনিয়ন কলাতলী ও ৩ নং উত্তর সাকুচিয়া ইউনিয়নের বিচ্ছিন্ন চরনিজাম এলাকা। 

    শুক্রবার বিকেলে জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে ২-৩ ফুট উচ্চতায় প্লাবিত হয়েছে বলে মুঠোফোনে জানিয়েছেন কলাতলীর ইউপি সদস্য আবদুর রহমান।

    এদিকে প্রবল বর্ষণ ও পূর্ণিমার প্রভাবে মেঘনার পানি বিপদসীমার  ৩১ সেন্টিমিটার ওপর প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ।

    শুক্রবার বিকেল ৪টায় সরেজমিনে ঘুরে দেখা গেছে, উপজেলার হাজীরহাট ইউনিয়নের চরযতিন, দাসেরহাট, চরজ্ঞান ও সোনারচর গ্রামের বেড়ীবাঁধের বাহিরে নিম্নাঞ্চল জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। এছাড়াও ১ নং মনপুরা ইউনিয়নের আন্দিরপাড়, কূলাগাজী তালুক, কাউয়ারটেক গ্রামের বেড়ীরবাঁধের বাহিরের অংশ প্লাবিত হয়েছে। 

    অপরদিকে নতুন বেড়ীবাঁধহীন কলতালী ইউনিয়নের চরকলাতলী ও চরখালেক গ্রাম জোয়ারে প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়াও উত্তর সাকুচিয়া ইউনিয়নের মাষ্টারহাটের বেড়ীবাঁধের বাহিরের নিম্নাঞ্চল ও বিচ্ছিন্ন চরনিজামে জোয়ারে প্লাবিত হয়।

    এদিকে প্লাবিত এলাকার নিন্ম আয়ের মানুষ রান্না করতে না পারায় অভূক্ত অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন দুর্গত এলাকার জসিম, হাবিব, মাকছুদ, কামাল, রহিমা, ঝুমুর, কুদ্দুসসহ ১নং মনপুরা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আমানত উল্লা আলমগীর। তবে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোন সহযোগিতা পায়নি তারা।

    এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার দায়িত্বে থাকা চরফ্যাসন উপজেলার নির্বাহী অফিসার আল নোমান মুঠোফোনে জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশমতে প্লাবিত এলাকায় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ