ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • বামনায় গৃহহীনদের মাঝে ঘরের চাবি হস্তান্তর

    বামনায় গৃহহীনদের মাঝে ঘরের চাবি হস্তান্তর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মুজিববর্ষ উপলক্ষে সারাদেশের ন্য‍ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার গৃহহীনদের মাঝে ঘরের চাবী ও ২শতক করে জমির দলিল হস্তান্তর করা হয়। 

    বরগুনার বামনায়  শুক্রবার উপজেলার উত্তর কাকচিড়া গ্রামে নব নির্মিত আশ্রায়ন প্রঙ্গনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বরগুনার ২ আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন প্রধান অতিথি হিসেবে গৃহহীনদের মাঝে গৃহের চাবী ও ২শতক করে জমির দলিল হস্তান্তর করেন। 

    বামনা উপজেলায় এখন পর্যন্ত ১২৭ জন গৃহহীনদের মাঝে গৃহের চাবী ও ২শতক করে জমির দলিল হস্তান্তর করা হয়েছে। এখনও চল্লিশটি গৃহ নির্মাণের কাজ চলমান রয়েছে।

    উপজেলা নির্বাহী অফিসার বিবেক সরকারের সভাপতিত্বে হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. সাইতুল ইসলাম লিটু, বামনা থানার অফিসার ইনচার্জ মো. বশিরুল আলম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোশাররফ হোসাইন জমাদ্দার, বামনা সদর ইউপি চেয়ারম্যান এডঃ চৌধুরী কামরুজ্জামান, রামনা ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম জোমাদ্দার, ডৌয়াতলা ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজান, গৃহহীন শিল্পি রানী প্রমুখ। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ