ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • গোপন বৈঠক থেকে ভোলায় জামায়াতের ৮ নেতা আটক

    গোপন বৈঠক থেকে ভোলায় জামায়াতের ৮ নেতা আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার ইলিশার জংশন বাজারের একটি পাঠাগার থেকে জামায়াতে ইসলামের ৮ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। 

    বৃহস্পতিবার সন্ধ্যায় এনএসআই ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদী বই ও জামায়াতের সদস্য ফরম উদ্ধার করা হয়েছে।

    পুলিশের দাবি, ভারতে হযরত মুহাম্মদ (স‍া:) কে কটূক্তি করাকে কেন্দ্র করে মুসল্লিদের চলমান আন্দোলন ঘিরে নাশকতা সৃষ্টির জন্য গোপন বৈঠক করছিলেন আটককৃতরা।

    জানা যায়, সদর উপজেলার জংশন বাজারে একটি পাঠাগারে জামায়াতের গোপন বৈঠক চলছে এনএসআই'র এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ অভিযান চালায়।

    বৈঠক থেকে জামায়াতে ইসলামের জেলা সহ-সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ, জামায়াতের সদর উপজেলা সভাপতি জাহাঙ্গীর আলম, পূর্ব ইলিশা ইউনিয়ন জামায়াতের আমির নুরুল ইসলাম, জামায়াত নেতা মো. আবদুল্লাহ, মো. রুহুল আমিন, মো. ফারুক, বেলায়েত হোসেন, ইলিশা ইউনিয়ন জামায়াতের সদস্য মো. আক্তার হোসেন নামের ৮ জনকে আটক করে। এসময় জামায়াতের ইসলামীর সদস্য ফরম, যুদ্ধাপরাধীদের লেখা ও জিহাদী বই, চাঁদার রশিদ জব্দ করা হয়।

    ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. সিদ্দিক জানান, আটককৃতদের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

    সদর মডেল থানার ওসি এনায়েত হোসেন জানান, আটক ৮ জনকে ইলিশা থেকে সদর থানায় আনা হচ্ছে। থানার আনার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ