ঢাকা রবিবার, ১৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’ অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আব্দুল্লাহর পাশে ভাসানচর কল্যাণ সমিতি ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন
  • হিজলায় পল্লীবিদ্যুৎ এর খামখেয়ালীপনায় মুরগী খামার ধংস

    হিজলায় পল্লীবিদ্যুৎ এর খামখেয়ালীপনায় মুরগী খামার ধংস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনার প্রাদুভাবে পল্টি মুরগী ব্যবসায়িদের করুন দশা। দিন দিনই লোকসান গুনতে হচ্ছে তাদের। এরি মধ্যে বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের মাউলতলা গ্রামে পল্টি মুরগী খামারী মাওলানা আবু হানিফ এর খামারের হঠাৎ করে ২৩ মে দুপুরের দিকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে হিজলা পল্লী বিদ্যুৎ অফিস। এতে প্রচন্ড গরমে মরগী স্টোক করে খামারের প্রায় ৩ থেকে সাড়ে ৩ শত মুরগী মারা যায়। এর পরে খামারী দ্রুত বাড়ি থেকে সাইট লাইন সংযোগ দিয়ে কিছু মুরগী রক্ষা করলেও ঝুকিতে রয়েছে।

    এব্যাপারে খামারের মালিক মাওলানা আবু হানিফ জানান, আমার কাছে ৪ মাসের বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে তারা আজ সকালে ফোন দিয়ে বিদ্যুৎ বিলের কথা বলেছে, আমি বলেছিলাম গত মাসে আমার প্রায় ৩ হাজার মুরগী মারা গেছে, এখন আমার সেটে মুরগী আছে এগুলো বিক্রি করে আগামী মাসের ২ তারিখের মধ্যে টাকা দিয়েদিব। আমি মসজিদ থেকে নামাজ আদায় করে এসে খামারে দেখি মুরগী ছটফট করে মারা যাচ্ছে, এবং ফ্যান ঘুরছে না তাকিয়ে দেখি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা। 

    খামারে হঠাৎ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের ব্যাপারে খামারিকে ফোন দেওয়া নাম্বারে একাধিক বার ফোন দিলে সংবাদকর্মীর পরিচয় দেওয়া মাত্রই ফোন কেটে দেয়।
     হিজলা এরিয়া অফিসের এজিএম এর সাথে কথা বলতে চাইলে অফিসে যেতে বলে, অফিসে গিয়ে দেখি তালাবদ্ধ। তার পরে মুঠোফোনে একাধিক বার ফোন দিলেও ফোন রিসিভড হয়নি। 
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ