ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • মেঘনার পানি বিপদসীমার ২৬ সেন্টিমিটার ওপর প্রবাহিত

    মনপুরায় ৫ হাজার মানুষ পানিবন্দি

    মনপুরায় ৫ হাজার মানুষ পানিবন্দি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মনপুরায় অতি বৃষ্টি ও পূর্ণিমার জোয়ারে মেঘনার পানি বিপদসীমার ওপর প্রবাহিত হয়ে নিম্নাঞ্চলসহ ৬ গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে ৫ হাজারের বেশি মানুষ।

    এদিকে দিনে-রাতে দু’বেলা জোয়ারে প্লাবিত হওয়ায় বেড়ীর বাইরে থাকা পরিবারগুলো রান্না করতে না পেরে অর্ধহারে-অনাহারে দিনযাপন করছে। তবে এখন পর্যন্ত স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের পক্ষ থেকে পানিবন্দি মানুষদের কোন সহযোগিতা করেনি বলে অভিযোগ জোয়ারে প্লাবিত এলাকার পরিবারগুলোর।

    এছাড়াও মনপুরা থেকে বিচ্ছিন্ন সদ্য ঘোষিত নতুন ইউনিয়ন কলাতলীর (বেড়ীবাঁধহীন) নিম্নাঞ্চলসহ মূল ভূ-খন্ডে ৩-৪ ফুট জোয়ারে প্লাবিত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও ইউপি সদস্য আবদুর রহমান। এতে ওই এলাকার আনুমানিক ৩ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে বলে জানান তিনি।

    এদিকে বৃহস্পতিবার দুপুর ৩ টায় মেঘনার পানি বিপদসীমার ওপর প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর ডিভিশন-২ এর উপ-সহকারী প্রকৌশলী আবদুর রহমান।

    সরেজমিনে ঘুরে দেখা গেছে, হাজিরহাট ইউনিয়নের দাসেরহাট ও সোনারচর গ্রামের বেড়ীর বাইরে প্রায় ৪ শত পরিবারের ২ হাজার সদস্য পানিবন্দি অবস্থায় রয়েছে। এছাড়াও উপজেলার ১ নং মনপুরার ইউনিয়নের আন্দির পাড়, কূলাগাজী তালুক গ্রামের পশ্চিম পাড় ও রামনেওয়াজ লঞ্চঘাট এলাকার কাউয়ারটেক গ্রামে বাইরে আনুমানিক ৬ শত পরিবারের ৩ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে। দিনে-রাতে দু’বেলায় জোয়ারে প্লাবিত হওয়ায় ওই সমস্ত এলাকার বেশিরভাগ মানুষ না খেয়ে দিনযাপন করছে।

    এই ব্যাপারে উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নের চেয়ারম্যান আমানত উল্লা আলমগীর জানান, বেড়ীর বাইরে তিন গ্রাম ও ঢাকার লঞ্চ ঘাট এলাকায় জোয়ারের পানিতে দিনে-রাতে দু’বেলা প্লাবিত হয়। এতে তার ইউনিয়নের ৩ হাজার মানুষ জোয়ারে পানিবন্দি অবস্থায় থাকে। তিনি দুর্গত এলাকায় স্থানীয় প্রশাসনের সহযোগিতার দাবী করেন।

    এই ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ জানান, মেঘনার পানি বিপদসীমার ২৬ সেন্টিমিটার ওপর প্রবাহিত হচ্ছে। এতে বেড়ীর বাইরে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

    এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে থাকা চরফ্যাসন উপজেলার নির্বাহী অফিসার আল নোমান মুঠোফোনে জানান, পানিবন্দি কত মানুষজন আছে তা নির্নয় করতে স্থানীয় জনপ্রতিনিধিদের বলা হয়েছে। এই বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ