ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • বরগুনায় যুবকের রহস্যজনক মৃত্যু

    বরগুনায় যুবকের রহস্যজনক মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার বুড়ীরচর ইউনিয়নের কামরাবাদ গ্রামে হৃদয় গাজী (১৯) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। যুবকের পারিবারিক সুত্রে জানাযায়, মঙ্গলবার রাত ১০ টার দিকে বাড়ি থেকে বের হয় হৃদয়। রাতে আর না আসায় খোঁজ করে বাড়ির লোকজন তার সন্ধান পায়নি।

    বুধবার ফজর নামাজ শেষে মুসুল্লিরা স্কুল মাঠে কাউকে শুয়ে থাকতে দেখে কাছে গিয়ে দেখতে পায় হৃদয় মৃত অবস্থায় পড়ে আছে। পরে স্থানীয়রা সহ তার পরিবারের লোকজন জড়ো হয়ে থানায় খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে বরগুনা হাসপাতাল থেকে মর্গে পাঠায়।

    মৃত হৃদয়ের মামা মাহবুব বলেন, এলাকায় একজন ভদ্র ছেলে হিসাবে হৃদয় পরিচিত ছিলো। ওর সাথে কারও কোন বিরোধ ছিলো না।

    তিনি বলেন, তবে ওর ডান চোখে রক্ত এবং পরিধেয় লুঙ্গি ও শার্ট ভিজা ছিলো যা রহস্যজনক মনে হচ্ছে। হৃদয়ের বাবা পেশায় একজন অটো রিকসা চালক। ২ সন্তানের মধ্য হৃদয় বড় ছিলো।

    বরগুনা থানা কতৃপক্ষ বলেন, আমরা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছি। এ ব্যাপারে একটি সাধারণ ডায়রী করা হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত করা হচ্ছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ