ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাউখালীতে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ইউএনও’র কাছে ১০ ইউপি সদস্যর স্মারকলিপি উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সভা বরিশাল নগরীর আলেকান্দায় বাবুল মৃধার স্ত্রীর ইন্তেকাল, এসএম জাকির হোসেনের শোক বরিশাল দক্ষিণ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি অনুমোদন উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ
  • ব্রাজিলে অর্থনৈতিক ও কূটনীতি সপ্তাহ অনুষ্ঠিত

    ব্রাজিলে অর্থনৈতিক ও কূটনীতি সপ্তাহ অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণ আমেরিকায় বাংলাদেশের একমাত্র মিশন ব্রাজিলের ব্রাসিলিয়ায় বাংলাদেশ দূতাবাস ৫ দিনব্যাপী অর্থনৈতিক কূটনীতি সপ্তাহ পালন করেছে। বাংলাদেশের বর্তমান উন্নয়ন ধারাকে আরও শক্তিশালী ও বেগবান করার উদ্দেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্বান্ত অনুযায়ী প্রথমবারের মতো এ আয়োজন করা হয়।

    ব্রাসিলিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা ৬ জুন রিওডিজেনিরোতে ব্রাজিলের ফার্মাসিউটিক্যালস ও আরএমজি সেক্টরের ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে আলোচনায় বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। এ সময় ফার্মাসিউটিক্যালস সেক্টরে বাংলাদেশের অর্জন ও সক্ষমতা বিশেষভাবে তুলে ধরা হয়। ব্রাজিলের ফার্মাসিউটিক্যালস সেক্টরের পথিকৃৎ স্যার জর্জ রাইমুন্ড ফিলহো এ অনুষ্ঠানে ছিলেন। তিনি বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস ও তৈরী পোশাকের গুণগত মানের ভূয়সী প্রশংসা করেন। 

    ব্রাজিলের অর্থনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ প্রদেশ পারানার রাজধানী কুরিচিবাতে অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশের প্রথম অনারারী কনস্যুলেট উদ্বোধন করা হয় গত ৭ জুন। এ সময় বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশিত হয়। এ অনুষ্ঠানে পারানার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

    উল্লেখ্য, কুরিচিবাতে বিভিন্ন দেশের মোট ৪১ টি অনারারী কনস্যুলেট আছে। পারানা সমুদ্রবন্দর ব্রাজিলের ২য় ব্যস্ততম বন্দর। বাংলাদেশের সাথে আমদানি-রপ্তানি বাণিজ্য বৃদ্ধি বিশেষ করে ভোজ্য সয়াবিন তেল আমদানিতে এই বন্দর বিশেষ ভূমিকা রাখতে পারে। সে লক্ষ্যে ৮ জুন পারানার গভর্ণর ডারসি পিয়ানার সাথে রাষ্ট্রদূত গুরুত্বপূর্ণ বৈঠক করেন এবং বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক সক্ষমতার কথা তুলে ধরেন। দুই দেশের বাণিজ্য ঘাটতি নিরসনে পারানার ব্যবসায়িক ফোরাম ‘কমার্স ফেডারেশন’র  প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট এর সাথে ৮ জুন পৃথক বৈঠকে রাষ্ট্রদূত সাদিয়া বাংলাদেশে বিনিয়োগের আহবান জানান। রপ্তানিবান্ধব বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের পাশাপাশি তিনি বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষের সাথে যোগাযোগের মাধ্যমে ইপিজেডে ব্রাজিলের ব্যবসায়ীদের পরিদর্শনের এবং বিনিয়োগের আমন্ত্রণ জানান।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ