ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • পাথরঘাটায় ব্যাগভর্তি হরিণের ৩টি চামড়া উদ্ধার

    পাথরঘাটায় ব্যাগভর্তি হরিণের ৩টি চামড়া উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের রাস্তার ওপর একটি পরিত্যক্ত ব্যাগভর্তি হরিণের তিনটি চামড়া উদ্ধার করেছেন কোস্টগার্ড সদস্যরা। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড।

    সোমবার রাত ১০টার দিকে চরদুয়ানীর রাস্তার ওপর থেকে চামড়াগুলো উদ্ধার করা হয়। 

    কোস্টগার্ড সূত্রে জানা যায়, চরদুয়ানী ইউনিয়নের দক্ষিণ জ্ঞানপাড়া এলাকায় সোমবার রাত ১০টায় চরদুয়ানীর রাস্তার ওপর পরিত্যক্ত ব্যাগে কিছু আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন কোস্টগার্ড সদস্যরা।

    এ সময় একটি ব্যাগ তল্লাশি করে তিনটি হরিণের চামড়া উদ্ধার করা হয়। তবে এ সময় পাচারকারীরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। 

    কোস্টগার্ড আরও জানান, জব্দকৃত হরিণের চামড়া বন বিভাগের কাছে হস্তান্তর করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ