ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • বেতাগীতে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ 

    বেতাগীতে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার বেতাগী উপজেলার চান্দখালী বাজারের রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। পুরাতন রাস্তার নষ্ট ইট তুলে ব‍্যবহার কর হচ্ছে নতুন রাস্তা তৈরির কাজে, দুইপাশের এজিংয়ে ব‍্যবহার করা হয়েছে পুরনো ইট। ছয় ইঞ্চি লোকাল বালু দেয়ার কথা থাকলেও দেয়া হচ্ছে সামান্যই।

    বাজারের ব‍্যবসায়ী ও স্থানীয়দের অভিযোগ এভাবে কাজ করলে রাস্তা বেশিদিন টিকবে না। সর্বমোট তিনশত ফুটের রাস্তা তৈরির কথা থাকলেও অর্ধেক কাজ করে বাকি কাজ ফেলে রাখায় ভোগান্তি পোহাতে হচ্ছে জনসাধারণের। ইতিমধ্যে বৃষ্টির সময় এসে যাওয়ায় ভোগান্তিতে ব‍্যবসায়ীগন।

    সরেজমিনে দেখা যায়,  পুরনো নষ্ট  ইট রাস্তা থেকে তুলে ভাঙার জন‍্য স্তুপ করে রাখা আছে বাজারের মন্দিরের সামনে। সারা বাজার ঘুরেও নতুন ইটের সন্ধান মেলেনি। 

    স্থানীয় প্রসাধনী ব‍্যবসায়ী নুরুল হক বলেন, দুই পাশের গাতনিতে পুরনো ইট ব‍্যবহার করতে দেখেছি। কিছু নষ্ট ইট মন্দিরের সামনে রাখা আছে। ওই ইট ব‍্যবহারের উপযোগী নয়। এগুলো ব‍্যবহার করলে রাস্তা টিকবে না। বাজারের প্রবেশ মুখের দোকানী নরসুন্দর সতীস চন্দ্র শীল জানান আমরা নতুন ইটের গাড়ি যেতে দেখিনি হয়তো আমরা যখন দোকানে থাকিনি যেতে পারে। 

    বাজারের কয়েকজন ব‍্যবসায়ী ও স্থানীয়রা জানান, কাজে একদিকে অনিয়ম অন‍্যদিকে ধীরগতির কারনে ভোগান্তি হচ্ছে জনগণের। নষ্ট গলিত ইট ব‍্যবহার করা হয়েছে।

    হাট বাজার উন্নয়ন খাতে এই রাস্তার তদারকির দায়িত্বে আছেন বেতাগী উপজেলা প্রকৌশলী কার্যালয়ের অতিরিক্ত প্রকৌশলী ইব্রাহিম তালুকদার । তিনি সাংবাদিকদের বলেন, আমার জানা মতে পুরনো ইট ব‍্যবহার হচ্ছে না আপাতত কাজ বন্ধ করা হয়েছে।

    কাজের দায়িত্বে থাকা বেতাগী কাজিরাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুন অর রশিদ সোনা মোল্লা বলেন,  উপজেলা চেয়ারম্যান কাজ দিয়েছেন, আমি চেষ্টা করি ভালো করতে বড় কোনো অনিয়ম হচ্ছে না।  তিনি বলেন, ইউনিয়ন ইলেকশন স্থগিত। আমি নানাভাবে ঝামেলায় আছি তবুও চেষ্টা করছি কাজ করার।


    ‍এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী রাইসুল ইসলাম বলেন, পুরনো নষ্ট  ইট ব‍্যবহারের সুযোগ নেই। অনিয়ম হলে যথাযথ ব‍্যবস্থা গ্রহণ করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ