ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • কলাপাড়ায় সাংবাদিক প্রদীপ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

    কলাপাড়ায় সাংবাদিক প্রদীপ হত্যা মামলার আসামি গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় সাংবাদিক আবু জাফর প্রদীপ হত্যা মামলার প্রধান আসামি প্রদীপের আপন সেজ ভাই সোহাগ হাওলাদারকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।

    সোমবার দুপুরে কলাপাড়া থানার ওসি জসীম বিষয়টি নিশ্চিত করেছেন। গত ১১ জুন ঢাকার উত্তরা থেকে কলাপাড়া থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

    পুলিশ জানায়, জমি নিয়ে বিরোধের জের ধরে সোহাগ একাই তার ভাইকে হত্যা করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে।

    কলাপাড়া থানার ওসি মো. জসীম জানান, গত ৫ জুন আমতলী বাজার থেকে ৮০ টাকা দিয়ে একটি চাকু কেনেন সোহাগ হাওলাদার। রাত ৮টার দিকে প্রদীপকে ডেকে বাড়ির সামনে নিয়ে কথা বলেন। এ সময় জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে তর্কাতর্কির এক পর্যায়ে কোমড়ে থাকা চাকু দিয়ে প্রদীপকে পেটে আঘাত করে হত্যা করে পালিয়ে যান সোহাগ।

    ওসি আরও জানান, ঘটনার রাতে সোহাগ প্রথমে বরিশাল গিয়ে একদিন অবস্থান করেন। এরপর চাঁদপুর, কুমিল্লা হয়ে ঢাকায় আত্মগোপন করে। এই সূত্র ধরে পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

    এদিকে, শুধুমাত্র সম্পত্তির ভাগাভাগি নিয়ে সোহাগ একাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে পুলিশ জানালেও এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন কলাপাড়ার গণমাধ্যমকর্মীরা।

    উল্লেখ্য, প্রদীপকে হত্যার পরদিন গত ৬ জুন নিহতের স্ত্রী জিনিয়া আক্তার তার সেজ ভাসুর সোহাগ হাওলাদারকে প্রধান আসামি করে এবং অজ্ঞাত আরও পাঁচ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন।

    আবু জাফর প্রদীপ দৈনিক গণকণ্ঠ পত্রিকার কলাপাড়া প্রতিনিধি ছিলেন। পাশাপাশি কলাপাড়া সাংবাদিক ক্লাবের সাংগঠনিক সম্পাদক ছিলেন তিনি। এছাড়া তিনি বিভিন্ন ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ