ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • পটুয়াখালীতে ইজিবাইক ও অটোর মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    পটুয়াখালীতে ইজিবাইক ও অটোর মুখোমুখি সংঘর্ষে নিহত ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীতে ইজিবাইক ও অটোর মুখোমুখি সংঘর্ষে পারুল বেগম (৬০) নামের নারী নিহত হয়েছে। এতে আরও দুইজন অটো যাত্রী আহত হয়েছে। নিহত পারুল কালিকাপুর ইউনিয়নের বহালগাছিয়া এলাকার বাসিন্দা হানিফ ফকিরের স্ত্রী।

    আজ রবিবার দুপুরে বদরপুর স্ট্যান্ড ব্যারাক অফিস সংলগ্ন মহা সড়কে এ ঘটনা ঘটে। আহতরা হলো, আবুল কালাম (৩৭), কামরুন্নাহার (৩৫)। 

    জানাগেছে, একটি ইজিবাইক দুমকী থেকে পটুয়াখালী আসতে ছিলো। ইজিবাইকটি বদরপুর স্ট্যান্ড ব্যারাক অফিস সংলগ্ন মহা সড়ক অতিক্রম কালে দুমকীগামী দ্রুত অটোর মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটে। এতে তিনজন গুরুত্বর আহত হয়। পরে গুরুত্বর আহত অবস্থায় তাদের উদ্ধার করে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক এক নারীকে মৃত্যু ঘোষণা করেন। আহত অপর দুইজনকে চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে।

    পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ঘটনা শোনার সাথে সাথে ঘটনা স্থলে পুলিশের একটি টিম ঘটনা স্থলে পৌছেছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ