ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • চীনের উপহারের টিকা দেওয়া হবে মেডিকেল শিক্ষার্থীদের

    চীনের উপহারের টিকা দেওয়া হবে মেডিকেল শিক্ষার্থীদের
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চীন থেকে পাওয়া উপহারের টিকা দেওয়া শুরু হবে মঙ্গলবার (২৫ মে)। ঢাকা মেডিকেল কলেজের ইন্টার্ন ও শিক্ষার্থী চিকিৎসক এবং শিক্ষার্থী নার্সদের দেওয়ার মাধ্যমে এই টিকাদান কার্যক্রম উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত চীনের এই টিকা জরুরি ব্যবহারের জন্য ইতোমধ্যে অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।

    সূত্রমতে করোনা প্রতিরোধে এ পর্যন্ত ১৫টি টিকা বিভিন্ন দেশে জরুরিভিত্তিতে ব্যবহারের জন্য অনুমোদিত হয়েছে। তার মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দিয়েছে মাত্র ছয়টির। ছয় নম্বর হিসাবে চীনের সিনোফার্মের বিবিআইবিপি-করভি অনুমোদন পেয়েছে ৭ মে। এরপর ১২ মে বাংলাদেশের কাছে প্রথম দফা উপহারের পাঁচ লাখ ডোজ টিকা হস্তান্তর করে চীন। দ্বিতীয় ধাপে আরও ছয় লাখ ডোজ টিকা উপহার দেবে বলে জানিয়েছে দেশটি।

    ঢাকায় চীনা দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেনের সঙ্গে ফোনালাপের পর চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই দ্বিতীয় দফায় টিকা উপহার পাঠানোর ঘোষণা দেন। তবে এই টিকা কবে নাগাদ বাংলাদেশে পৌঁছবে সে বিষয়ে কিছু বলেনি চীনা দূতাবাস।

    এ প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম বলেন, ২৫ তারিখ থেকে চীনের টিক দেওয়া শুরু হবে। সিনোফার্মের তৈরি ওই টিকা করোনাভাইরাস মোকাবিলায় ‘সম্মুখসারির যোদ্ধারা’ অগ্রাধিকার পাবেন। ওই দিন ঢাকা মেডিকেল কলেজে টিকাদানের উদ্বোধন করবেন স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালে দায়িত্বরত ইন্টার্ন চিকিৎসক, ৫ম বর্ষের শিক্ষার্থী, নার্সিং শেষ বর্ষের শিক্ষার্থীদের এই টিকা দেওয়া হবে।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ