ঢাকা শনিবার, ০২ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা ৩ মে বাজারে আসছে আগামীর সময়, বরিশাল ব্যুরো প্রধান তন্ময় তপু দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী  একজন দুর্নীতিবাজ ও অপদার্থ এখনো রাষ্ট্রপতি: বিরোধীদলীয় চিফ হুইপ
  • যুক্তরাজ্যে ভ্রমণে নিষেধাজ্ঞা বাংলাদেশীদের

    যুক্তরাজ্যে ভ্রমণে নিষেধাজ্ঞা বাংলাদেশীদের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মতবাদ ডেস্ক :: করোনা সংক্রমণ বাড়তে থাকায় বাংলাদেশ থেকে ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্ট এই নিষেধাজ্ঞা দিয়েছে।


    শুক্রবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে আগামী ৯ এপ্রিল ভোর ৪টা থেকে এ আদেশ কার্যকর হবে বলে জানিয়েছে দেশটির ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্ট। 

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাজ্যকে রক্ষা করতে বাংলাদেশ, ফিলিপাইন, পাকিস্তান ও কেনিয়াকে লাল তালিকাভুক্ত করা হয়েছে। তবে ব্রিটিশ, আইরিশ ও বাংলাদেশি ছাড়া অন্য দেশের নাগরিকরা বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে যেতে পারবেন। সেক্ষেত্রে তাদের যুক্তরাজ্য সরকার নির্ধারিত হোটেলে ১০ দিন আইসোলেশনে থাকতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। 

    এদিকে বাংলাদেশও যুক্তরাজ্য ছাড়া ইউরোপের সব দেশ থেকে এবং আরও ১২টি দেশ থেকে যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) গত বুধবার (৩১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে ওইসব দেশ থেকে যাত্রী পরিবহন নিষিদ্ধ করে।  

    বিজ্ঞপ্তিতে বেবিচক জানায়, ৩ এপ্রিল থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।  বহাল থাকবে ১৮ এপ্রিল পর্যন্ত। যেসব দেশ থেকে যাত্রী প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তার মধ্যে ইউরোপের দেশগুলো ছাড়াও আছে— আর্জেন্টিনা, বাহরাইন, ব্রাজিল, চিলি, জর্ডান, কুয়েত, লেবানন, পেরু, কাতার, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক ও উরুগুয়ে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ